ঢাকা ২৯ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
ঘূর্ণিঝড় অর্ণবের তাণ্ডবে ভারতে ৫ জনের মৃত্যু ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৮২ ভবিষ্যতের সব নির্বাচন একই মানদণ্ডে আনার লক্ষ্যে কাজ করছে ইসি: সিইসি বিদ্যুৎখাতে লুটপাটের জন্য ইনডেমনিটি দেয়া হয়েছিল: রিজভী মালয়েশিয়াগামী কর্মীদের ৩১ অক্টোবর থেকে স্বাস্থ্য পরীক্ষা শুরু মেট্রোরেলের দুই প্রকল্পে ১ বিলিয়ন ডলারের কাজ পেল ভারতীয় প্রতিষ্ঠান হাসপাতালের দালাল চক্র ফ্যাসিস্ট সরকারের সৃষ্টি: স্বাস্থ্যমন্ত্রী ৩৬ দিনের অচলাবস্থা কাটিয়ে সীমিত পরিসরে শুরু চুয়েটের শিক্ষা কার্যক্রম সর্বনিম্ন তাপমাত্রা ১৫ দশমিক ৫ ডিগ্রি গোলাম পরওয়ার ফাটা বাঁশের চিপায় পড়েছেন: রাশেদ খাঁন

হিলিতে ফের বেড়েছে শীতের প্রকোপ, বিপাকে নিম্ন আয়ের মানুষ

#

নিজস্ব প্রতিনিধি

১২ ফেব্রুয়ারি, ২০২২,  5:09 PM

news image

দিনাজপুরের হিলিতে গত দু’দিন থেকে তাপমাত্রা ১৫ ডিগ্রি সেলসিয়াস থাকার পর শনিবার (১২ ফেব্রুয়ারি) আবারও কমেছে ৩ ডিগ্রি তাপমাত্রা। যার জন্য বেড়েছে শীতের প্রকোপ। এদিকে সকাল থেকে ঘনকুয়াশা কেটে গিয়ে সূর্যের দেখা দিয়েছে। তবে উত্তরের হিমেল বাতাসে জনজীবনে নেমে এসছে স্থবিরতা। বিশেষ করে বিপাকে পড়েছেন খেটে খাওয়া নিম্ন আয়ের মানুষগুলো। হাসপাতালে শীতজনিত রোগীর সংখ্যা বেড়েছে। দিনাজপুর আবহাওয়া অফিসের ইনচার্জ তোফাজ্জল হোসেন জানিয়েছেন, শনিবার (১২ ফেব্রুয়ারি) হিলিতে সকাল ৬টায় সর্বনিম্ন তাপমাত্রা ১১.৫ ডিগ্রি সেলসিয়াস, বাতাসের আর্দ্রতা ৯৪ শতাংশ, বাতাসের গতিবেগ ঘন্টায় ৩-৪ কি:মি:। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে এটি ঘণ্টায় ৭-৮ কিলোমিটার গতিবেগে উত্তর-পশ্চিম দিক থেকে উন্নীত হতে পারে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম