ঢাকা ২৩ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
আশুলিয়ায় লরিতে সিলিন্ডার বিস্ফোরণের ঘটনায় ৬ জনের বিরুদ্ধে মামলা উপাচার্য পরিবর্তনের প্রতিবাদে চুয়েটে সর্বাত্মক শাটডাউন বাসভাড়া বাড়ল দূরপাল্লা ও মহানগরে প্রাথমিক বিদ্যালয়ের ছুটি পুনর্নির্ধারণ দূরপাল্লার বাসে কিমি প্রতি ৮ পয়সা, শহরে ১০ পয়সা ভাড়া বাড়ানোর প্রস্তাব জ্বালানি তেলের দাম বাড়ানোর ইস্যুতে আইএমএফের কোনো শর্ত নেই: জাহেদ উর রহমান নারীর গোলাপি বাস: তেলের টাকাই উঠছে না দিনে ভর্তুকি ৫০ হাজার নিয়ম না মানলে অনুমোদিত ক্লিনিকও বন্ধ: স্বাস্থ্যমন্ত্রী বেশ কয়েকটি দ্বিপক্ষীয় ও বহুপাক্ষিক বৈঠকে অংশ নেবেন প্রধানমন্ত্রী: মাহদী আমিন জাপানে টাইফুন দুজুয়ানের তাণ্ডব, বাতিল শত শত ফ্লাইট ও বন্ধ রেল চলাচল

হিলিতে পেঁয়াজের কেজি ৫০ টাকা

#

নিজস্ব প্রতিবেদক

১৫ ডিসেম্বর, ২০২৪,  7:14 PM

news image

এক সপ্তাহের ব্যবধানে দিনাজপুরের হিলিতে কমেছে ভারত থেকে আমদানিকৃত পেঁয়াজের দাম। কেজি প্রতি ১০ থেকে ১৫ টাকা কমে বর্তমানে পাইকারী বাজারে ৫০ থেকে ৫৫ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। ভারত থেকে আমদানি বৃদ্ধি হওয়ার কারণে কমতে শুরু করেছে পেঁয়াজের দাম বলছেন ব্যবসায়ীরা। পেঁয়াজের দাম কমাতে কিছুটা স্বস্তি ফিরেছে সাধারণ ক্রেতাদের মাঝে। তবে নতুন দেশি আলু আগের ৭০ থেকে ৭৫ টাকা দামেই বিক্রি হচ্ছে। রোববার দুপুরে হিলি বাজার ঘুরে এ তথ্য পাওয়া যায়। রোববার (১৫ ডিসেম্বর) হিলি বাজার ঘুরে এ তথ্য পাওয়া গেছে। হিলি বাজারের পেঁয়াজ বিক্রেতা শাকিল মাহমুদ বলেন, ভারত থেকে পেঁয়াজ আমদানি অব্যাহত থাকার কারনে খুচরা বাজারে কমতে শুরু করেছে ভারতীয় পেঁয়াজের দাম। বর্তমানে পেঁয়াজ ৫০ থেকে ৫৫ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। আমরা কম দামে কিনে কম দামে বিক্রি করছি। সেই সঙ্গে আগের থেকে ক্রেতাও অনেক বৃদ্ধি পেয়েছে। হিলি কাস্টমসের তথ্য মতে গতকাল শনিবার ভারতীয় ২২ ট্রাকে ৬৪০ মেট্রিকটন পেঁয়াজ আমদানি হয়েছে হিলি স্থলবন্দর দিয়ে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম