ঢাকা ২৯ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
মৌলভীবাজারে হত্যা মামলায় ৪ জনের মৃত্যুদণ্ড সাতক্ষীরা সীমান্তে ২০ লাখ টাকার চোরাচালানি পণ্য জব্দ, আটক ১ তাহসিফের মৃত্যু নিয়ে প্রশ্ন, যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী জাতীয় নির্বাচনের সমান অগ্রাধিকার পাচ্ছে উপ-নির্বাচন: সিইসি পুলিশকে পেশাদারিত্ব ও মানবিক আচরণের আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর ‘দুই বছরের মধ্যে স্বাস্থ্যখাতে বৈপ্লবিক পরিবর্তন আনতে চায় সরকার’ বিচার ব্যবস্থাকে মানুষের আস্থার জায়গায় আরও সুদৃঢ় করতে চাই: আইনমন্ত্রী ঢাকাকে টোকিওর মতো পরিচ্ছন্ন শহরে রূপান্তর করতে চাই : প্রধানমন্ত্রী কুষ্টিয়ায় ছয়জনকে হত্যা মামলায় হানিফের মৃত্যুদণ্ড চার বছরে ২ কোটি ৪০ লাখ ‘কৃষক কার্ড’ দেবে সরকার

হিযবুত তাহরীরের শীর্ষ নেতা আহম্মেদ নিজাম গ্রেপ্তার

#

নিজস্ব প্রতিবেদক

১৭ জানুয়ারি, ২০২৪,  5:21 PM

news image

রাজধানীতে অভিযান চালিয়ে নিষিদ্ধ জঙ্গি সংগঠন হিযবুত তাহরীরের শীর্ষ নেতা আহম্মেদ নিজাম (৩৫)-কে গ্রেপ্তার করেছে র‌্যাব। বুধবার (১৭ জানুয়ারি) সকালে র‌্যাব-২-এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) শিহাব করিম এ তথ্য জানান। র‌্যাব জানায়, আহম্মেদ নিজাম ২০১০ সালে একটি পলিটেকনিক্যাল ইনস্টিটিউট থেকে সিভিল ইঞ্জিনিয়ারিং বিষয়ে পড়াশোনা সম্পন্ন করেন। সেখানে পড়া অবস্থায় তিনি হিযবুত তাহরীরের সঙ্গে সম্পৃক্ত হন। পরবর্তীতে ঢাকার বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠানে সিভিল ইঞ্জিনিয়ার হিসেবে চাকরি করেন। বর্তমানে তিনি বাসায় বসে অনলাইনে ফ্রিল্যান্সিংয়ের কাজ করতেন। পাশাপাশি অফলাইন ও অনলাইনের মাধ্যমে হিযবুত তাহরীরের গ্রুপ লিডারদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রেখে বিভিন্ন মসজিদে রাষ্ট্র ও সরকারবিরোধী লিফলেট বিতরণ ও দাওয়াতি কাজ করতেনর‌্যাব কর্মকর্তা শিহাব করিম বলেন, গ্রেপ্তার আহম্মেদ নিজাম হিজবুত তাহরীরের শীর্ষ জঙ্গি এবং দাওয়াতি বিভাগের দায়িত্বে ছিলেন। তিনি দীর্ঘদিন ধরে আত্মগোপনে থেকে জঙ্গি সংগঠনের কার্যক্রম চালিয়ে যাচ্ছিলেন। তার বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে ৪টি মামলা রয়েছে। এ ছাড়া একটি পুলিশ অ্যাসল্ট মামলা এবং খিলগাঁও থানার একটি মামলায় তিনি দুই বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি ছিলেন। গ্রেপ্তারের পর তাকে খিলগাঁও থানায় হস্তান্তর করা হয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম