ঢাকা ১৮ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
মাদকবিরোধী অভিযানে ইশরাকের ভূমিকা প্রশংসনীয়: রাশেদ খাঁন বাংলাদেশের মতো সাম্প্রদায়িক সম্প্রীতি বিশ্বের কোথাও নেই: রাষ্ট্রপতি বিমানবাহিনীর সাবেক প্রধান আব্দুল হান্নান গ্রেপ্তার মা ইলিশ রক্ষায় কঠোর অবস্থানে কোস্ট গার্ড রাজধানীর মাতুয়াইলের গ্যারেজে জবির বাসে আগুন প্রতিমন্ত্রী ইশরাকের অস্ত্র প্রদর্শনের ঘটনা তদন্ত করছে পুলিশ: ডিবি প্রধান আপিল বিভাগে দ্রুত শুনানি হবে সাত খুন, মেজর সিনহা ও আবরার হত্যা মামলা : অ্যাটর্নি জেনারেল স্বর্ণ নিয়ে বিশ্ববাজারে দুঃসংবাদ প্রবাসে থেকেও তারেক রহমান দেশের মানুষের পাশে দাঁড়িয়েছেন: রিজভী বিভিন্ন সময়ে সেনাবাহিনীর সুনাম বিনষ্টের অপচেষ্টা হয়েছে: প্রধানমন্ত্রী

হাসপাতাল ছাড়লেন জামায়াত আমির

#

নিজস্ব প্রতিবেদক

১২ আগস্ট, ২০২৫,  6:36 PM

news image

হাসপাতাল ছেড়েছেন জামায়াতের আমির ডা. শফিকুর রহমান। হার্টে জটিল ব্লক থাকলেও বাইপাস সার্জারির পর তিনি দ্রুত আরোগ্য লাভ করেছেন বলে জানিয়েছেন দলটির নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মুহাম্মদ তাহের। আমিরের শারীরিক অবস্থার সবশেষ অবস্থা নিয়ে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি। মঙ্গলবার (১২ আগস্ট) সকাল সাড়ে ১১টায় ইউনাইটেড হাসপাতাল থেকে নিজ বাসার উদ্দেশে রওনা হন জামায়াত আমির। এই সময় রাস্তার দু'পাশে দলের নেতাকর্মীরা হাত নাড়িয়ে তাকে শুভেচ্ছা জানান। জামায়াত আমির এক মাসের মধ্যেই জনসম্মুখে নিয়মিত কার্যক্রমে অংশ নিতে পারবেন বলে জানিয়েছেন তার চিকিৎসক ডা. শহীদ আহমেদ চৌধুরী। এর আগে গত ২ আগস্ট বাইপাস সার্জারির জন্য ইউনাইটেড হাসপাতালে ভর্তি হন তিনি। সফল সার্জারির পর ৫ আগস্ট পর্যন্ত কার্ডিয়াক আইসিইউতে রাখা হয়। এরপর ধীরে ধীরে সুস্থ হন তিনি।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম