ঢাকা ২৪ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
সারাদেশে হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু রাতে জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান ভয়ংকর রূপে ডেঙ্গু, প্রাথমিক লক্ষণ নিয়ে ডব্লিউএইচও’র সতর্কবার্তা পোশাক রপ্তানিতে নতুন রেকর্ড রাষ্ট্রপতি দায়িত্ব গ্রহণের পর সমাবর্তন ঘোষণার হিড়িক, কোন বিশ্ববিদ্যালয়ে কবে ককটেল ফোটালেই ৫ হাজার টাকা, যোগাযোগে ভারতীয় নম্বর: ডিবি মোটরসাইকেল ও গাড়ি চালকদের জন্য পুলিশের ১২ নির্দেশনা ট্রলারের ইঞ্জিন বিকল, উত্তাল সাগরে ১৮ জেলে পাঁচ দিন ধরে নিখোঁজ নিরাপদ ও টেকসই বিশ্ব গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রীর ফিলিস্তিনিদের জন্য ১০০ মিলিয়ন ডলার সহায়তার অঙ্গীকার কানাডার

হাসপাতালেই সিনেমার মিটিং সারলেন পরীমনি

#

বিনোদন ডেস্ক

২২ অক্টোবর, ২০২৩,  9:58 PM

news image

ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা পরীমনি। সম্প্রতি জ্বর নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন। এর পর সুস্থ হলে বাসায়ও ফেরেন এ অভিনেত্রী। এর পরই অসুস্থ হয়ে পড়েন তার নানা।  ফলে বেশ কয়েক দিন ধরে হাসপাতালেই সময় কাটছে এ নায়িকার। আর হাপসাতালে বসেই নতুন সিনেমার যুক্ত হওয়ার মিটিং সারলেন তিনি। সিনেমাটি পরিচালনা করবেন নির্মাতা মেহেদী হাসিব। এ সিনেমাটিতে পরীমনির বিপরীতে থাকছেন চিত্রনায়ক ইমন। নিজের ফেসবুকে এক স্ট্যাটাসে বিষয়টি নিশ্চিত করেছেন পরীমনি।পরীমনি লিখেছেন, ‘আজ কতগুলো দিন হসপিটালেই যাচ্ছে আমার। প্রথমে আমি ভর্তি হলাম জ্বর নিয়ে। তার দুই দিন পর আমার নানা ভাই! আমি সুস্থ হয়ে এখন নানাকে কেয়ার করছি। বাসা হসপিটাল-হসপিটাল আর বাসা। ফেসবুকে সময় করতে পারছি না ঠিক।  কিন্তু যতটুকুই আসি প্রায় সবাই আমার পদ্মফুলের কথা বলেন, দেখতে চান। নতুন ছবি/ভিডিও। আমার কী যে ভালো লাগে! কত ভালোবাসেন সবাই আমার বাচ্চাটাকে!’ ২১ অক্টোবর রাত প্রায় ৩টার দিকে দেওয়া সেই স্ট্যাটাসের সঙ্গে ছেলে রাজ্যকে কোলে নিয়ে কয়েকটি ছবিও পোস্ট করেন এ চিত্রনায়িকা। তিনি আরও লেখেন— ‘এই ছবিগুলো হসপিটালের নিচেই তোলা। আমার নতুন একটা কাজের খুব ছোট একটা মিটিং করে ফেললাম এই হসপিটালের করিডরেই। এ ব্যাপারে খুব শিগগির জানাবো সবাইকে।  ছবিগুলোও তুলে দিয়েছেন আমার এই নতুন ডিরেক্টর মেহেদী হাসিব ভাই। বাসায় ফিরে সব কাজ শেষ করে দেখলাম এই মধ্যরাত ছাড়া আর এগুলো লেখার সময় করতে পারব না আগামী আরও কয়েকটা দিন। কাল থেকে আবার আমি ডোডোর গল্প-সিনেমার শুটিংয়েও জয়েন করছি।’

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম