ঢাকা ২০ মার্চ, ২০২৬
সংবাদ শিরোনাম
টাঙ্গাইল শহরের সাবালিয়ায় সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত ঈদের আগে দাম কমলো সোনার স্বাধীন বাংলার জনগণের প্রত্যাশা পূর্ণ হোক চাঁদ দেখা যায়নি, সৌদি আরবে ঈদ শুক্রবার জাবির হল থেকে ছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার দেশে খাদ্য সংকটের আশঙ্কা নেই, জুলাই পর্যন্ত মজুদ রয়েছে: খাদ্যমন্ত্রী রাজশাহীতে ট্রাকের ধাক্কায় বাবা-ছেলে নিহত বিসিএফ-এর ইফতার মাহফিলে বাংলা স্কুল প্রতিষ্ঠার আলোচনা রুট গ্রুপের বিরুদ্ধে প্রতারণা ও জালিয়াতির অভিযোগ আইসিসি থেকে বড় সুখবর পেলেন বাংলাদেশের অধিনায়ক

হামাস জিম্মিদের মুক্তি না দিলে রমজানেও গাজায় হামলা চলবে: ইসরায়েল

#

আন্তর্জাতিক ডেস্ক

২০ ফেব্রুয়ারি, ২০২৪,  11:58 AM

news image

বন্দী ইসরায়েলি জিম্মিদের মুক্তি না দিলে রমজানেও গাজায় হামলা চালানো হবে বলে হুঁশিয়ারি দিয়েছে দখলদার ইসরায়েল। দেশটির যুদ্ধকালীন মন্ত্রিসভার সদস্য বেনি গান্তজ এ হুঁশিয়ারি দেন। তিনি বলেন, জিম্মি ব্যক্তিরা রমজান শুরুর আগে ইসরায়েলে না ফিরলে রাফাসহ গাজার সব জায়গায় লড়াই চলবে। হামাসের সামনে একটিই পথ খোলা। তারা আত্মসমর্পণ করতে পারে, জিম্মিদের মুক্তি দিতে পারে। তাহলেই তারা রমজানে রোজা পালন করতে পারবেন। গত বছরের ৭ অক্টোবর দখলদার ইসরাইলে হামলা চালায় ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। ওই হামলায় প্রায় এক হাজার ২০০ নিহত ও দুই শতাধিক ইসরাইলিকে জিম্মি করে গাজায় নিয়ে গেছে হামাস যোদ্ধারা। এর জবাবে ওই দিনই গাজায় ব্যপক হামলা শুরু করে ইসরাইলি বাহিনী। যা এখনও চলমান। ইসরায়েলের আগ্রাসনে গাজার ২৩ লাখ বাসিন্দার মধ্যে ৮৫ শতাংশই বাস্তুচ্যুত হয়েছেন। যাদের মধ্যে ১০ লাখেরও বেশি সীমান্তবর্তী শহর রাফাহতে আশ্রয় নিয়েছেন। কিন্তু সম্প্রতি সেখানেও হামলা চালাচ্ছে দখলদার ইসরাইলি। উল্লেখ্য, ৭ অক্টোবর থেকে ইসরায়েলি হামলায় এখন পর্যন্ত ২৯ হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে। নিহত ও আহতের পাশাপাশি বিভিন্ন ভবনের ধ্বংসস্তূপে অনেকে চাপা পড়েছেন। সূত্র : গার্ডিয়ান


logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম