ঢাকা ২৯ জুলাই, ২০২৬
সংবাদ শিরোনাম
পররাষ্ট্রমন্ত্রী ও প্রতিমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের বৈঠক ব্রাজিলের হয়ে খেলা নিয়ে অবশেষে চূড়ান্ত সিদ্ধান্ত জানিয়ে দিলেন নেইমার নোয়াখালীতে নতুন গ্যাস কূপ খনন কাজ শুরু ১৩ জেলায় ব্যাপক বজ্রবৃষ্টির আভাস, নৌবন্দরেও সতর্কসংকেত হাম ও হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন গ্রেফতার শিল্পখাতে গ্যাস সংকট সমাধানের আশ্বাস প্রধানমন্ত্রীর সুন্দরবনে বাড়ছে বাঘের সংখ্যা ইতালির কোচ হিসেবে ফিরছেন রবার্তো মানচিনি শ্যোন অ্যারেস্ট নিয়ে হাইকোর্টের আদেশ স্থগিত

হাথুরু না থাকায় প্রধান কোচ নিক পোথাস

#

ক্রীড়া প্রতিবেদক

১৯ সেপ্টেম্বর, ২০২৩,  3:45 PM

news image

বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে শনিবার (১৬ সেপ্টেম্বর) ঢাকায় পৌঁছেছে নিউজিল্যান্ড দল। আগামী ২১, ২৩ ও ২৬ সেপ্টেম্বর মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে মাঠে গড়াবে এই সিরিজের ম্যাচগুলো। তবে এই সিরিজের প্রথম দুই ম্যাচে থাকছেন না বাংলাদেশ দলের প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহে। এই সময়ে দলের দায়িত্বে থাকবেন সহকারি কোচ নিক পোথাস। মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান জালাল ইউনুস গণমাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন। তার দাবি, পারিবারিক কারণে কয়েকদিন ছুটিতে আছেন হাথুরুসিংহে। জালাল ইউনুসের ভাষ্যমতে, তার স্ত্রীর একটা বড় সার্জারি আছে। হাথুরুসিংহে দুইটা ওয়ানডেতে থাকবে না। ২৫ তারিখে আসবে। ২৬ তারিখ যোগ দেবে। এই সময়ে আমরা নিক পোথাসকে নিয়োগ দিয়েছি। এদিকে ভারতে বসতে চলা ওয়ানডে বিশ্বকাপের আগে এই সিরিজের জন্য দ্বিতীয় সারির দল পাঠিয়েছে নিউজিল্যান্ড। কেন উইলিয়ামসনের বদলে নেতৃত্বে থাকছেন লকি ফার্গুসন। ব্ল্যাক-ক্যাপস দলে রয়েছেন অনেকদিন পর ফেরা ট্রেন্ট বোল্ট। অন্যদিকে টেস্ট সিরিজ খেলতে বিশ্বকাপের পর কিউইরা আবার আসবে বাংলাদেশ সফরে। অন্যদিকে ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজটি শেষ করেই বিশ্বকাপের বিমানে চাপবে টাইগাররা। আগামী ২৭ সেপ্টেম্বর দেশ ছাড়ার কথা লাল-সবুজের প্রতিনিধিদের। ৫ অক্টোবর থেকে শুরু হবে দেড় মাসের এই মহাযজ্ঞ। বাংলাদেশের বিশ্বকাপ মিশনটা শুরু হবে ৭ অক্টোবর আফগানিস্তানের বিপক্ষে ম্যাচের মধ্য দিয়ে। তবে এর আগে ২৯ সেপ্টেম্বর ও ২ অক্টোবর শ্রীলঙ্কা ও ইংল্যান্ডের বিপক্ষে দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ। এ ছাড়া ১১ নভেম্বর অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচটি হবে রাউন্ড রবিন লিগে বাংলাদেশের শেষ ম্যাচ। এর আগে, শনিবার নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম দুই ওয়ানডে ম্যাচের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এই সিরিজে বিশ্রাম দেওয়া হয়েছে অধিনায়ক সাকিব আল হাসানকে। তার পরিবর্তে দলকে নেতৃত্ব দেবেন লিটন কুমার দাস। সাকিবের সঙ্গে বিশ্রাম দেওয়া হয়েছে মুশফিকুর রহিম, মেহেদী হাসান মিরাজ এবং তিন পেসার তাসকিন আহমেদ, হাসান মাহমুদ আর শরিফুল ইসলামকে। তবে দলে ফিরেছেন ওপেনার তামিম ইকবাল, অভিজ্ঞ মিডল-অর্ডার ব্যাটার মাহমুদউল্লাহ রিয়াদ, পেস অলরাউন্ডার সৌম্য সরকার ও উইকেটরক্ষক নুরুল হাসান সোহান।

বাংলাদেশ স্কোয়াড : লিটন দাস (অধিনায়ক), তামিম ইকবাল, সৌম্য সরকার, এনামুল হক বিজয়, তাওহিদ হৃদয়, মাহমুদউল্লাহ রিয়াদ, কাজী নুরুল হাসান সোহান, শেখ মেহেদি, নাসুম আহমেদ, মোস্তাফিজুর রহমান, তানজিম হাসান সাকিব, তানজিদ হাসান তামিম, জাকির হাসান, রিশাদ হোসেন ও সৈয়দ খালেদ আহমেদ।

নিউজিল্যান্ড দল : লকি ফার্গুসন (অধিনায়ক), ফিন অ্যালেন, টম ব্লান্ডেল, ট্রেন্ট বোল্ট, চ্যাড বোয়েস, ডেন ক্লিভার, ডিন ফক্সক্রফট, কাইল জেমিসন, কোল ম্যাককঞ্চি, অ্যাডাম মিলনে, হেনরি নিকোলস, রাচিন রবীন্দ্র, ইশ সোধি, ব্লেয়ার টিকনার ও উইল ইয়াং।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম