ঢাকা ২২ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
বাসভাড়া বাড়ল দূরপাল্লা ও মহানগরে প্রাথমিক বিদ্যালয়ের ছুটি পুনর্নির্ধারণ দূরপাল্লার বাসে কিমি প্রতি ৮ পয়সা, শহরে ১০ পয়সা ভাড়া বাড়ানোর প্রস্তাব জ্বালানি তেলের দাম বাড়ানোর ইস্যুতে আইএমএফের কোনো শর্ত নেই: জাহেদ উর রহমান নারীর গোলাপি বাস: তেলের টাকাই উঠছে না দিনে ভর্তুকি ৫০ হাজার নিয়ম না মানলে অনুমোদিত ক্লিনিকও বন্ধ: স্বাস্থ্যমন্ত্রী বেশ কয়েকটি দ্বিপক্ষীয় ও বহুপাক্ষিক বৈঠকে অংশ নেবেন প্রধানমন্ত্রী: মাহদী আমিন জাপানে টাইফুন দুজুয়ানের তাণ্ডব, বাতিল শত শত ফ্লাইট ও বন্ধ রেল চলাচল সারের পর ডিজেল, বড় পরীক্ষায় কৃষক খুলনায় ডেঙ্গুতে এক রাতে দুই অন্তঃসত্ত্বার মৃত্যু, মেলেনি আইসিইউ

হাথুরুসিংহের বিষয়ে সিদ্ধান্ত কাল

#

ক্রীড়া প্রতিবেদক

২৮ আগস্ট, ২০২৪,  6:21 PM

news image

আগামীকা বৃহস্পতিবার গুরুত্বপূর্ণ সভায় অলরাউন্ডার সাকিব আল হাসান এবং প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহের বিষয়ে সিদ্ধান্ত নিতে পারে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এ বিষয়টি নিশ্চিত করে বিসিবির পরিচালক আকরাম খান জানান, সভায় অমিমাংসিত থাকা কিছু বিষয়ে সিদ্ধান্ত নিতে পারে বোর্ড। একটি হত্যাকান্ডের মামলার আইনি নোটিশের প্রেক্ষিতে জাতীয় দল থেকে সাকিব আল হাসানকে বহিষ্কারের আলোচনা সামনে এসেছে।  গণমাধ্যমে আকরাম বলেছেন, ‘সভাপতি বলেছিলেন প্রথম টেস্টের পর সাকিবের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। কিন্তু আমি যতদূর জানি আমরা এখনও কোন আইনি নোটিশ পাইনি। এমন কিছু হলে পরে আমরা সিদ্ধান্ত নিবো।’ বোর্ডের সর্বশেষ সভায় নতুন দুইজন বাদে বাকি ৮ জন পরিচালকই উপস্থিত ছিলেন। সভাপতির পদ থেকে সরে দাঁড়ালেও পরিচালক পদে রয়েছেন আবাহনীর কাউন্সিলর নাজমুল হাসান পাপন। আওয়ামী লীগের রাজনীতির সাথে বেশ কয়েকজন পরিচালক জড়িত আছেন এবং এখনও তাদের দেখা যায়নি। সংবিধান অনুযায়ী কোন পরিচালক পরপর তিনটি বোর্ড সভায় অনুপস্থিত থাকলে তার পদ শূন্য হয়ে যাবে। বৃহস্পতিবারের সভার পরও পরিচালক থাকবেন তারা। কিন্তু এরপরের সভায়ও অনুপস্থিত থাকলে পদগুলো আনুষ্ঠানিকভাবে শূন্য হতে পারে।  জানা গেছে, বেশ কয়েকজন পরিচালক এই মুহূর্তে অনুপস্থিত থাকায় তাদের দায়িত্বে থাকা কমিটিগুলো বর্তমান পরিচালকদের মধ্যে ভাগ হয়ে যেতে পারে। প্রথমে পদত্যাগ করেন ক্রিকেট অপারেশন্সের প্রধান হিসেবে দায়িত্ব পালন করা জালাল ইউনুস। বৃহস্পতিবারের সভার পর নতুন ক্রিকেট অপারেশন্স প্রধানকে দেখা যেতে পারে। সভায় সবচেয়ে সবচেয়ে বড় ইস্যু হতে পারে প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহের বিষয়টি। আগামী ফেব্রুয়ারিতে চ্যাম্পিয়ন্স ট্রফি পর্যন্ত মেয়াদ থাকলেও হাথুরুসিংহের চেয়ে ভালো কোচ পেলে তাকে সরিয়ে দেওয়ার কথা আগেই জানিয়েছিলেন বর্তমান সভাপতি। 

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম