ঢাকা ২২ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
আশুলিয়ায় পোশাক কারখানায় বিস্ফোরণের পর আগুন, নিহত ৭ হাম উপসর্গে আরও ৬ মৃত্যু, ক্রমেই দীর্ঘ হচ্ছে লাশের সারি বেকারত্ব কমাতে কারিগরি ও প্রযুক্তি শিক্ষায় জোর দেওয়ার তাগিদ রাষ্ট্রপতির প্রথম স্ত্রীসহ এমপি নজরুল ইসলাম রিমান্ডে ঢাকায় বিক্ষোভের ডাক এনসিপির, সন্ধ্যায় মিছিল সরকার বাধ্য হয়েই তেলের দাম বাড়িয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশি নৌসদস্যের মৃত্যু জাতীয় গ্রিডে সৌরবিদ্যুৎ সরবরাহে ইউনিয়ন পরিষদকে ‘বড় বরাদ্দ’ দেশের স্বার্থ রক্ষায় প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর: মাহদী আমিন স্বাস্থ্যখাতের ওপর সরকারের বড় সাফল্য নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

হাথুরুসিংহের কাছে নিশ্চয়ই জাদুর কাঠি আছে : সালাউদ্দিন

#

ক্রীড়া প্রতিবেদক

০৫ ফেব্রুয়ারি, ২০২৩,  4:28 PM

news image

রাসেল ডমিঙ্গোর বিদায়ের পর আবারও হাথুরুসিংহেকে ফিরিয়ে আনছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। প্রথম দফায় বাংলাদেশ দলের কোচ হিসেবে কাগজ-কলমে হাথুরুসিংহ বেশ সফল ছিল। তবুও তিনি যেভাবে চলে গেছেন, তাতে তাকে আবার ফিরিয়ে আনা নিয়ে আছে সমালোচনা। চুক্তির মাঝপথে বাংলাদেশ ছেড়ে যাওয়া এই কোচকে ফের নিয়ে আসা যে খুব একটা ভালো চোখে দেখছেন না, তা বুঝিয়ে দিলেন কুমিল্লা ভিক্টোরিয়ান্স কোচ মোহাম্মদ সালাউদ্দিন। চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের বিপক্ষে শনিবার বিপিএলের ম্যাচের পর কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হেড কোচ বলেন, ‘আমার কাছে মনে হয়, আমরা যেভাবে হাথুরুসিংহেকে চেয়েছি, তার কাছে নিশ্চয়ই অনেক জাদুর কাঠি আছে। কারণ তা না হলে আসলে এভাবে আমরা... কেউ একজন হঠাৎ করে চলে গেছে, তাকে আবার আমরা জোর করে আনছি। নিশ্চয়ই জাদুর কাঠি কিছু আছে। তা আপনারাই ভালো বলতে পারবেন, আমি জানি না। তবে নিশ্চয়ই সবাই আশা করে অনেক ভালো ফল হবে। ’ হাথুরুসিংহের সহকারী কে হবেন, এ নিয়েও আছে আলোচনা। বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন জানিয়েছেন, বেশ কয়েকজন আসবেন ইন্টারভিউ দিতেও। সালাউদ্দিন কি এই পদে কাজ করতে আগ্রহী? তার জবাব, সহকারী হিসেবে নেওয়া দরকার বোর্ডের কাউকে। তিনি বলেছেন, ‘আমার মনে হয়, বোর্ডের যারা চাকুরে আছে, তাদের থেকে নিলে সবচেয়ে ভালো হয়। তারা অনেক দিন ধরে বোর্ডে কাজ করছেন। বিভিন্ন কোচের সঙ্গে কাজ করছেন। তারা আসলে হাথুরুসিংহে সম্পর্কে জানে। তারা হয়তো তাকে বেস্ট সার্ভটা করতে পারবেন। আমি আসলে ডেভেলপমেন্টের ছেলেদের চিনি না, এমনকি এইচপির ছেলেদেরও চিনি না। আমার একটা জায়গায় কাজ করতে হলে সব জ্ঞান লাগবে এবং সেই কোচটা সম্পর্কে ধারণা থাকতে হবে।’ সালাউদ্দিন আরও বলেন, ‌‘হাথুরুসিংহের মানসিকতা কেমন, সে কেমন কোচ তা আমি জানি না। আমি যার সাথে কাজ করব তার ব্যাপারে আমার জানা দরকার। কারণ আমার এখন যেই বয়স, নিজে থেকে মানিয়ে নেওয়ার মানসিকতা আমারও আছে কি না আমি জানি না। কারণ গত ৫-১০ বছর ধরে প্রধান কোচ হিসেবে আমি নিজেই কাজ করছি। এখন সহকারী কোচের দায়িত্বটা আমি পারব কি না, আমার সেই সার্বিক ক্ষমতা আছে কি না সেটাও দেখতে হবে। কারণ সহকারী কোচদের কাজ অনেক বেশি। তো বোর্ডে যারা আছে, তাদের মধ্যে থেকে দিলে তারা সেরা ফলটা পাবে।’

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম