ঢাকা ১৮ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
সাপাহারে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সাথে স্টান্ডিং অর্ডার অন ডিজাষ্টার'র সভা অনুষ্ঠিত সারা দেশে অভিন্ন প্রশ্নপত্রে হবে এইচএসসি পরীক্ষা : শিক্ষামন্ত্রী হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু প্রাথমিক শিক্ষার সব দপ্তরের জন্য জরুরি নির্দেশনা স্ত্রীর আত্মহত্যার ঘটনায় আত্মসমর্পণ করে জামিন চাইলেন অভিনেতা আলভী নিরাপত্তার ঘেরাটোপে সরকার প্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেওয়ার আহ্বান নেত্রকোনায় পৃথক স্থানে বজ্রপাতে ৩ জনের মৃত্যু সাগর-রুনি হত্যা: ১২৭ বারের মতো পেছালো তদন্ত প্রতিবেদন মহাখালীতে ককটেল বিস্ফোরণ, আটক ৩ কাঁঠাল দিয়ে হচ্ছে সিঙ্গারা-সমুচা-কাবাব, পুষ্টিগুণও অনেক বেশি: কৃষিমন্ত্রী

হাতিয়াসহ ৩ উপকূলীয় এলাকায় নৌযান চলাচল বন্ধ

#

১৪ সেপ্টেম্বর, ২০২৪,  3:52 PM

news image

স্থল নিম্নচাপের প্রভাবে উপকূলীয় এলাকায় ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার শঙ্কায় দেশের চার সমুদ্রবন্দরে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। এই পরিস্থিতিতে বৈরী আবহাওয়ায় নোয়াখালীর হাতিয়াসহ তিন উপকূলীয় এলাকায় নৌযান চলাচল বন্ধ করে দিয়েছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)। সেই সঙ্গে বন্ধ রাখা হয়েছে এক ইঞ্জিনবিশিষ্ট নৌযান চলাচলও। শনিবার (১৪ সেপ্টেম্বর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বিআইডব্লিউটিএ। এতে বলা হয়, উপকূলীয় অঞ্চলে বৈরী আবহাওয়া চলছে। সমুদ্রবন্দরে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখানো হয়েছে। এছাড়া নদীতে প্রচণ্ড ঢেউ থাকায় যাত্রীদের জানমালের নিরাপত্তা বিবেচনায় ঢাকা থেকে হাতিয়া ও বেতুয়াগামী এবং বেতুয়া ও হাতিয়া থেকে ঢাকাগামী রুটের নৌযান চলাচল বন্ধ করে দেয়া হয়েছে। এছাড়া ঢাকা থেকে পটুয়াখালীর খেপুপাড়াগামী ও খেপুপাড়া থেকে ঢাকাগামী উপকূলীয় অঞ্চলের নৌ রুটেও নৌযান চলাচল বন্ধ রাখা হয়েছে। পাশাপাশি একই কারণে বন্ধ রাখা হয়েছে এক ইঞ্জিনবিশিষ্ট নৌযান চলাচল। উল্লেখ্য, ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার শঙ্কায় দেশের চার সমুদ্রবন্দরে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অধিদপ্তর। শনিবার আবহাওয়ার বিশেষ বিজ্ঞপ্তিতে (ক্রমিক-৫) এ তথ্য জানানো হয়েছে। আবহাওয়াবিদ মো. বজলুর রশিদের সই করা ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, যশোর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত স্থল নিম্নচাপটি সামান্য উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে ঘনীভূত হয়েছে। এটি আজ সকাল ৯টায় একই এলাকায় গভীর স্থল নিম্নচাপ আকারে অবস্থান করছিল। স্থল নিম্নচাপটি আরও উত্তরপশ্চিম দিকে অগ্রসর হতে পারে। এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর ও বাংলাদেশের উপকূলীয় এলাকায় গভীর সঞ্চালনশীল মেঘমালা সৃষ্টি অব্যাহত রয়েছে জানিয়ে বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এই অবস্থায় বাংলাদেশের উপকূলীয় এলাকা, উত্তর বঙ্গোপসাগর ও সমুদ্রবন্দরগুলোর ওপর দিয়ে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। ফলে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। সেই সঙ্গে উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম