ঢাকা ০১ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
সাশ্রয়ী বিদ্যুৎ সরবরাহ বাড়াতে ১৭ কোটি ডলারের ঋণ অনুমোদন এডিবির ‘মক্কা চুক্তিতে যোগ দেওয়ার আগে যাচাই করবে বাংলাদেশ’ ৪৫ বছর পর মিলল মোজাফফরের ফোনে জিয়া হত্যার নতুন তথ্য জিয়া উদ্যানে নেতাকর্মীদের ঢল, প্রতিষ্ঠাবার্ষিকীতে উৎসবের আমেজ খুব স্বল্প সময়ের মধ্যে লোডশেডিং কমে আসবে: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা রানা প্লাজা ভবন নির্মাণে দুর্নীতি, সোহেল রানাসহ ৮ জনের রায় আজ অস্ট্রেলিয়ার ওয়ানডে দলে ফিরলেন হেড-মার্শ, বাদ লাবুশেন বিএনপি ওয়াদা ও জনগণের কাছে অঙ্গীকার রক্ষাকারী দল : রিজভী দুই ঘণ্টা পর সারাদেশের সঙ্গে রাজশাহীর ট্রেন চলাচল স্বাভাবিক রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৪২

হাতিরঝিলে ব্রিজ থেকে লাফ দিয়ে যুবকের আত্মহত্যা

#

নিজস্ব প্রতিবেদক

১২ নভেম্বর, ২০২২,  9:28 PM

news image

রাজধানীর হাতিরঝিল মহানগর ব্রিজ সংলগ্ন লেকের পানি থেকে অজ্ঞাত পরিচয়ের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তার বয়স আনুমানিক ২৪ বছর। শনিবার (১২ নভেম্বর) বেলা সোয়া ১টার দিকে পুলিশ মরদেহটি উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য সেটি ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়। হাতিরঝিল থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আলমগীর হোসেন বলেন, খবর পেয়ে লেকের পানি থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহতের পরনে ছিল লাল-সাদা চেক শার্ট ও কালো ফুল প্যান্ট। তিনি বলেন, আশপাশের লোকজনের কাছ থেকে জানা গেছে ওই যুবক সাড়ে ১২টার দিকে লেকের ব্রিজ থেকে পানিতে লাফ দেন। দু’ছেলে তখন এটি দেখতে পেয়ে স্থানীয় সিকিউরিটি গার্ডকে জানান। এরপর তারা থানায় খবর দেন। তিনি আরও বলেন, নিহতের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। বিস্তারিত তদন্ত করে দেখা হচ্ছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম