ঢাকা ২৪ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু মেডিকেল কলেজে ৫০ ও জেলা হাসপাতালে ১০ শয্যার ডায়ালাইসিস ইউনিট হবে: স্বাস্থ্যমন্ত্রী ইতিহাস গড়ে টেস্ট র‍্যাঙ্কিংয়ে ষষ্ঠ স্থানে বাংলাদেশ দেশের বিমান খাত নিয়ে সরকারের বিশাল পরিকল্পনা তুলে ধরলেন বিমানমন্ত্রী রংপুরে একই পরিবারের ৪ জনকে হত্যা, কারণ জানাল পুলিশ রাজনৈতিক মতাদর্শের ঊর্ধ্বে থেকে পদোন্নতির নির্দেশ প্রধানমন্ত্রীর বঙ্গভবনে রাষ্ট্রপতির কার্যক্রম শুরু জানালা দিয়ে পানি চাইছিল দুই শিশু, তালা ভেঙে মিলল মায়ের মরদেহ ফেসবুকে শিক্ষকদের সরকারবিরোধী পোস্ট মনিটরিংয়ে নতুন নিয়ম গ্যাসের অভাবে বন্ধ আশুগঞ্জ সার কারখানা, নষ্ট হচ্ছে যন্ত্রপাতি

হাতিরঝিলে ইস্পাহানী বালিকা স্কুলের সামনে ককটেল বিস্ফোরণ

#

নিজস্ব প্রতিবেদক

১১ নভেম্বর, ২০২৫,  2:47 PM

news image

এবার রাজধানীর একটি স্কুলে ককটেল নিক্ষেপের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১১ নভেম্বর) সকাল ৭টা ৫০ মিনিটে হাতিরঝিল এলাকার ইস্পাহানী বালিকা বিদ্যালয় ও মহাবিদ্যালয়ের গেটের সামনে দুর্বৃত্তরা এই ককটেল নিক্ষেপ করে।  ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) এক বার্তায় জানিয়েছে, সকালে ইস্পাহানী বালিকা বিদ্যালয় ও মহাবিদ্যালয়ের গেটের সামনে ফ্লাইওভারের ওপর থেকে একটি ককটেল নিক্ষেপ করা হয়। এ সময় সেটি বিস্ফোরিত হয়। তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ডিএমপি আরও জানিয়েছে, বর্তমানে সার্বিক পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।এর আগে, সোমবার (১০ নভেম্বর) রাজধানীর বেশ কয়েকটি এলাকায় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। দেওয়া হয় বাসে আগুনও। 

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম