ঢাকা ১১ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
গাজীপুর শহিদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজে আনসার সদস্যদের সতর্কতায় দুই চোর আটক বর্জ্য থেকে বিদ্যুৎ, ৯০ কোটি টাকার কার্বন ক্রেডিট পাবে বাংলাদেশ মহাখালীতে ভবনে লাগা আগুন নিয়ন্ত্রণে বাংলা কিউআরে বাড়ছে লেনদেন, সপ্তাহে ছাড়াল ৭০০ কোটি টাকা ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে ভোটগ্রহণ ২৯ অক্টোবর ‘অবসরের পর বিচারকদের পাসপোর্ট ভেরিফিকেশন অযৌক্তিক ও ভিত্তিহীন’ ধানমন্ডিতে বহুতল ভবনে আগুন, নিয়ন্ত্রণে ৪ ইউনিট সিলেটে কিশোরীকে শিকল বেঁধে ঘোরানোর ঘটনায় গ্রেপ্তার ৩ ‘আস্থা হারানোর’ কথা জানিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার পদ ছাড়লেন সায়মা ওয়াজেদ আলিস্তারের গোলে লিভারপুলের দুর্দান্ত প্রত্যাবর্তন

হাটহাজারীতে অটোরিকশাচালককে কুপিয়ে হত্যা

#

নিজস্ব প্রতিনিধি

২০ এপ্রিল, ২০২২,  4:34 PM

news image

চট্টগ্রামের হাটহাজারী উপজেলার ৩ নম্বর মির্জাপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড এলাকায় মোহাম্মদ মুছা (৩২) নামে এক অটোরিকশা চালককে কুপিয়ে হত্যা করা হয়েছে। মঙ্গলবার (১৯ এপ্রিল) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার মির্জাপুর ইউনিয়নের বুলবুলি পাড়া এলাকায় এ ঘটনা ঘটে। হাটহাজারী মডেল থানার উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ জাবেদ বলেন, সিএনজি চালিয়ে রাতে বাড়ি ফিরছিলেন মুছা। বাড়ির কাছাকাছি এসে পৌঁছালে ৪-৫ জন দুর্বৃত্ত ধারালো অস্ত্র দিয়ে তাকে এলোপাতাড়ি কোপাতে থাকে। মুছার চিৎকারে স্বজনরা এগিয়ে আসলে তারা পালিয়ে যান। ঘটনাস্থলেই চালক মুছার মৃত্যু হয়। তিনি বলেন, ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে। মরদেহ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হবে। পুলিশের এ কর্মকর্তা আরও বলেন, প্রাথমিকভাবে জানতে পেরেছি বাড়ির জায়গা নিয়ে সৎ ভাগনে সালাউদ্দিনের সঙ্গে মুছার ঝামেলা ছিল। ধারণা করা যাচ্ছে সেই বিরোধ থেকে এ ঘটনা ঘটতে পারে। হত্যাকারীদের গ্রেপ্তারের পর আসল বিষয়টি জানা যাবে বলেও জানান এই কর্মকর্তা।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম