ঢাকা ২১ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
অনুমতি না নিয়েই গাছ কর্তন, টেন্ডার ছাড়াই প্রাচীর নির্মাণের অভিযোগ সংবিধানের ৭০ অনুচ্ছেদে সংশোধনী আনা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী বঙ্গভবন ছাড়লেন রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন রাষ্ট্রপতি নির্বাচন: ভোট দিলেন প্রধানমন্ত্রী, স্পিকার ও বিরোধীদলীয় নেতা সুখী-সমৃদ্ধ কল্যাণমুখী নতুন বাংলাদেশ গড়ে উঠবে: মির্জা ফখরুল চাচা-ভাতিজা হত্যা মামলায় ৭ জনের মৃত্যুদণ্ড হেলিকপ্টার দুর্ঘটনায় ইকুয়েডরের গোয়েন্দাপ্রধানসহ নিহত ৭ বঙ্গবন্ধুর বাড়ি ভাঙচুর-অগ্নিসংযোগ: ড. ইউনূসসহ ২৭ জনের নামে মামলার আবেদন নতুন রাষ্ট্রপতিকে শপথ পড়াবেন কে, মত দিল আইন মন্ত্রণালয় কলকাতায় হোটেলে আগুন: ইজারাদারসহ গ্রেপ্তার ৩

হাজার কোটি টাকা ছাড়াল পদ্মা সেতুর টোল আদায়

#

নিজস্ব প্রতিবেদক

২০ সেপ্টেম্বর, ২০২৩,  4:07 PM

news image

উদ্বোধনের পর থেকে এখন পর্যন্ত (এক বছর দুই মাস ২৫ দিন) পদ্মা সেতুর টোল আদায় ১ হাজার কোটি টাকা ছাড়িয়েছে। বুধবার (২০ সেপ্টেম্বর) দুপুরে পদ্মা সেতুর সাইট অফিস সূত্রে এ তথ্য জানা গেছে। পদ্মা সেতুর অতিরিক্ত পরিচালক মো. আমিরুল হায়দার চৌধুরী জানান, যান চলাচলের দিন (২০২২ সালের ২৫ জুন) থেকে বুধবার সকাল ১০টা পর্যন্ত পদ্মা সেতু দিয়ে মোট ৭২ লাখ ৯৬ হাজার ৬২২টি গাড়ি পারাপার হয়েছে। এতে ক্রেডিট ও ইটিসিএসসহ এক হাজার কোটি ৯২ হাজার ১৫০ টাকা টোল আদায় হয়েছে। এর আগে, ২০২২ সালের ২৫ জুন পদ্মা সেতুর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। পরদিন ২৬ জুন থেকে সেতুটি যান চলাচলের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়। প্রথম দিন মাওয়া প্রান্ত থেকে ৩১ হাজার ১৯৭টি ও জাজিরা প্রান্ত থেকে ৩০ হাজার ৬৩৯টি গাড়ি সেতু পারাপার হয়। এর মাধ্যমে টোল আদায় হয় দুই কোটি ৭৪ লাখ ৬৬ হাজার ৮৫০ টাকা। ৩০ হাজার ১৯৩ কোটি টাকা ব্যয়ে নির্মিত পদ্মা সেতুর দৈর্ঘ্য ৬ দশমিক ১৫ কিলোমিটার। উদ্বোধনের পর থেকে সেতুটি দক্ষিণ ও পশ্চিমাঞ্চলের ২১ জেলার অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে। এদিকে পদ্মা সেতুর ওপর দিয়ে ঢাকা থেকে ফরিদপুরের ভাঙা স্টেশন পর্যন্ত নিয়মিত পরীক্ষামূলক ট্রেন চলাচল করছে। আগামী মাস থেকেই শুরু হবে বাণিজ্যিক ট্রেন যাত্রা। আগামী ১০ অক্টোবর প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই রেলপথের উদ্বোধন করবেন। এর জন্য চীন থেকে আনা ১০০টি কোচের মধ্যে সর্বশেষ ২০টি কোচেরও কমিশনিং শেষ হয়েছে। কোচগুলোতে থাকছে নানান আধুনিক সুযোগ-সুবিধা।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম