ঢাকা ১১ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
গাজীপুর শহিদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজে আনসার সদস্যদের সতর্কতায় দুই চোর আটক বর্জ্য থেকে বিদ্যুৎ, ৯০ কোটি টাকার কার্বন ক্রেডিট পাবে বাংলাদেশ মহাখালীতে ভবনে লাগা আগুন নিয়ন্ত্রণে বাংলা কিউআরে বাড়ছে লেনদেন, সপ্তাহে ছাড়াল ৭০০ কোটি টাকা ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে ভোটগ্রহণ ২৯ অক্টোবর ‘অবসরের পর বিচারকদের পাসপোর্ট ভেরিফিকেশন অযৌক্তিক ও ভিত্তিহীন’ ধানমন্ডিতে বহুতল ভবনে আগুন, নিয়ন্ত্রণে ৪ ইউনিট সিলেটে কিশোরীকে শিকল বেঁধে ঘোরানোর ঘটনায় গ্রেপ্তার ৩ ‘আস্থা হারানোর’ কথা জানিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার পদ ছাড়লেন সায়মা ওয়াজেদ আলিস্তারের গোলে লিভারপুলের দুর্দান্ত প্রত্যাবর্তন

হাজারীবাগে ভবন থেকে পড়ে মাদ্রাসাছাত্রের মৃত্যু

#

নিজস্ব প্রতিবেদক

২০ মে, ২০২৩,  6:19 PM

news image

রাজধানীর হাজারীবাগে একটি মাদ্রাসা ভবনের চতুর্থ তলা থেকে পড়ে আহত হওয়া শিক্ষার্থী রাকিবুল হাসান চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে। শনিবার (২০ মে) সকাল ৬টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের তার মৃত্যু হয়। এর আগে শুক্রবার (১৯ মে) সন্ধ্যায় হাজারীবাগ মডেল টাউন শাহজাহান স্যার রোডে এ দুর্ঘটনা ঘটে। চিকিৎসকের বরাত দিয়ে তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন হাসপাতালটির পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া। তিনি জানান, চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালের নিউরোসার্জারি বিভাগের ২০৪ নম্বর ওয়ার্ডে সকালে রাকিবুলের মৃত্যু হয়। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।আল-আমিন রাসূল (স.) হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানার সাধারণ শিক্ষক সাইফুল ইসলাম জানান, মাদ্রাসাটির নাজেরা বিভাগে পড়ত রাকিবুল (১১) । পাঁচতলা ভবনটির একেবারের ওপরে তলায় মাদ্রাসা। সেখানেই থাকত শিক্ষার্থীরা। তবে ভবনটির চতর্থ তলার পুরোটা এখনো ফাঁকা। সেখানে কোনো বাসা তৈরি হয়নি। সেই ফ্লোরেই শুক্রবার সন্ধ্যায় খেলাধুলা করছিল মাদ্রাসাশিক্ষার্থীরা। মাগরিবের নামাজের আগ মুহূর্তে তাদের নামাজের প্রস্তুতি নেয়ার কথা বললে যার যার মতো সেখান থেকে চলে আসে। এ সময় ভবনের এক পাশ দিয়ে পড়ে যায় রাকিবুল। দেখতে পেয়ে তাকে সঙ্গে সঙ্গে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে ভর্তি করা হয়। চিকিৎসাধীন সেখানে তার মৃত্যু হয়েছে। মৃত রাকিবুলের চাচি খাদিজা বেগম জানান, তাদের বাড়ি বরিশালের বাকেরগঞ্জ উপজেলায়। বর্তমানে হাজারীবাগ বারইখালি ১০ নম্বর গলিতে থাকে শিশুটির পরিবার। দুই ভাইয়ের মধ্যে বড় রাকিবুল। তার বাবার নাম আনিসুর রহমান।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম