ঢাকা ২১ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
আশুলিয়ায় পোশাক কারখানায় বিস্ফোরণের পর আগুন, নিহত ৭ হাম উপসর্গে আরও ৬ মৃত্যু, ক্রমেই দীর্ঘ হচ্ছে লাশের সারি বেকারত্ব কমাতে কারিগরি ও প্রযুক্তি শিক্ষায় জোর দেওয়ার তাগিদ রাষ্ট্রপতির প্রথম স্ত্রীসহ এমপি নজরুল ইসলাম রিমান্ডে ঢাকায় বিক্ষোভের ডাক এনসিপির, সন্ধ্যায় মিছিল সরকার বাধ্য হয়েই তেলের দাম বাড়িয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশি নৌসদস্যের মৃত্যু জাতীয় গ্রিডে সৌরবিদ্যুৎ সরবরাহে ইউনিয়ন পরিষদকে ‘বড় বরাদ্দ’ দেশের স্বার্থ রক্ষায় প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর: মাহদী আমিন স্বাস্থ্যখাতের ওপর সরকারের বড় সাফল্য নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

হাইভোল্টেজ ম্যাচে ম্যানইউকে হারাল আর্সেনাল

#

স্পোর্টস ডেস্ক

০৫ ডিসেম্বর, ২০২৪,  5:04 PM

news image

ঘরের মাঠে ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে প্রথমার্ধে এক রকম বাজেই কেটেছে আর্সেনালের। তেমন মেলে ধরতে পারেনি ইউনাইটেডও। দ্বিতীয়ার্ধে মাঠে নেমেই বেশ ভালো ফুটবল খেলল আর্সেনাল। আর তাতেই ম্যাচের নিয়ন্ত্রণ হারিয়ে ফেললো ইউনাইটেড। শেষ পর্যন্ত জয় নিয়ে মাঠ ছাড়ল আর্সেনাল। বুধবার রাতে এমিরেটস স্টেডিয়ামে ইংলিশ প্রিমিয়ার লিগের ম্যাচটি ২-০ গোলে জিতেছে মিকেল আর্তেতার দল। ইউরিয়েন টিম্বার স্বাগতিকদের এগিয়ে নেওয়ার পর দ্বিতীয় গোলটি করেছেন উইলিয়াম সালিবা। প্রথমবারের মতো লিগে ইউনাইটেডের বিপক্ষে টানা চার ম্যাচে জয়ের স্বাদ পেল আর্সেনাল।  দ্বিতীয়ার্ধের শুরু থেকে আর্সেনালের আক্রমণে ধার বাড়ে। ৫৪তম মিনিটে গোলের দেখা পায় তারা। রাইসের কর্নারে হেডে বল জালে পাঠান টিম্বার। ৭৩তম মিনিটে ব্যবধান বাড়ায় আর্সেনাল। বুকায়ো সাকার কর্নারে পার্টির হেড সালিবার পিঠে লেগে জালে জড়ায়।  ম্যাচে ইউনাইটেড গোল পরিশোধ করতে না পারায় শেষ পর্যন্ত জয় নিয়ে মাঠ ছাড়ে আর্সেনাল। ১৪ ম্যাচে ৮ জয় ও ৪ ড্রয়ে ২৮ পয়েন্ট নিয়ে টেবিলে তিন নম্বরে অবস্থান আর্সেনালের। আরেক ম্যাচে নিউক্যাসল ইউনাইটেডের সঙ্গে ৩-৩ ড্র করা লিভারপুল ৩৫ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম