ঢাকা ২৪ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
৪ আর্থিক প্রতিষ্ঠানের আমানত ফেরতের স্কিম চলতি সপ্তাহে বাংলাদেশ-ব্রাজিল ম্যাচের সম্ভাব্য তারিখ প্রকাশ রংপুরে নৃশংসভাবে ৪ খুনের ঘটনায় বেড়িয়ে এল আঁতকে ওঠার মতো তথ্য ঢাকার আরও ৫০ ট্রাফিক সিগন্যাল পয়েন্টে বসছে এআই ক্যামেরা রেকর্ড দরপতনে ইরানি রিয়াল; ২০ লাখে মিলছে ১ ডলার টঙ্গীতে অর্ধগলিত লাশ উদ্ধার অভিষেক ম্যাচেই জ্বলে উঠলেন সালাহ গাড়ির কাগজপত্র হালনাগাদের সময় বাড়ল ২৯ অক্টোবর পর্যন্ত উসাইন বোল্টের রেকর্ড ভাঙল রোবট, এরপরই দেয়ালে সজোরে ধাক্কা চাঁদের পানি অনুসন্ধান মিশন স্থগিত করল চীন

হাইকোর্ট ঘেরাও করতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জমায়েত

#

নিজস্ব প্রতিবেদক

১০ আগস্ট, ২০২৪,  11:44 AM

news image

প্রধান বিচারপতিসহ আপিল বিভাগের সব বিচারপতিকে স্বেচ্ছায় পদত্যাগের দাবি জানালেও তা না করায় এবার হাইকোর্ট ঘেরাও করতে যাচ্ছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। সবাইকে দ্রুত কার্জন হলের গেটে জমায়েত হতে বলেছেন ছাত্র নেতারা। শনিবার (১০ আগস্ট) সকালে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্ল্যাটফর্ম থেকে এক বার্তায় এ আহ্বান জানানো হয়। এদিকে, প্রধান বিচারপতির ডাকা ‘ফুল কোর্ট মিটিং’ স্থগিত ঘোষণা করা হয়েছে। শনিবার (১০ আগস্ট) সকাল ১০টায় সুপ্রিম কোর্টের গণ সংযোগ কর্মকর্তা মো. শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে অন্তর্বর্তীকালীন নতুন সরকারের যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক আসিফ মাহমুদ শনিবার সকাল নয়টার দিকে তার নিজস্ব ফেসবুক স্ট্যাটাসে ছাত্র জমায়েতের ডাক দেয়। তিনি প্রধান বিচারপতির হঠাৎ করেই ‘ফুল কোর্ট মিটিং’ আহ্বানকে পরাজিত শক্তির ষড়যন্ত্র বলে মত দিয়েছেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম