ঢাকা ২৩ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
বাসের পর এবার বাড়ল লঞ্চ ভাড়া জ্বালানি তেল কিনতে ৬ মাসে অতিরিক্ত খরচ ২৩ হাজার কোটি টাকা মালদ্বীপের সৈকতে হলুদ পোশাকে নজর কাড়লেন নয়নতারা ইমরান খানের মুক্তির দাবিতে ২৭ সেপ্টেম্বরের বিক্ষোভে অনড় পিটিআই অর্থনীতি ডিজেল-জেট এ-১ আমদানি বাতিল, কাতার থেকে আসছে দুই কার্গো এলএনজি পে-স্কেলের পর সরকারি চাকরিজীবীদের জন্য আরেক সুখবর মেলানিয়া ট্রাম্পের সঙ্গে ডা. জুবাইদা রহমানের সাক্ষাৎ ৭৭ কোটি টাকার মসুর ডাল কিনবে সরকার গভীর নিম্নচাপে উত্তাল সাগর, রাঙ্গাবালীতে ট্রলারডুবি স্থানীয় সরকার নির্বাচন কবে শুরু বা শেষ, এখনো মন্ত্রণালয়কে জানায়নি ইসি

হাঁটুর ইনজুরি: কাল লন্ডন যাচ্ছেন এবাদত

#

ক্রীড়া প্রতিবেদক

২৭ আগস্ট, ২০২৩,  5:48 PM

news image

ঘরের মাঠে আফগানিস্তানের বিপক্ষে সিরিজে হাঁটুর ইনজুরিতে পড়েন পেসার এবাদত হোসেন। সুস্থ হয়ে তার এশিয়া কাপে খেলার কথা ছিল। কিন্তু প্রত্যাশা অনুযায়ী উন্নতি হয়নি এই ২৯ বছর বয়সী পেসারের। যে কারণে তাকে এশিয়া কাপের দল থেকে বাদ দেওয়া হয়েছে।  তবে এবাদতকে ভারতে অনুষ্ঠেয় বিশ্বকাপে দলে চায় টিম বিসিবি। তাকে সুস্থ করতে তাই বোর্ডের মেডিকেল বিভাগ সম্ভাব্য সেরা এবং নিরাপদ পদক্ষেপ নিতে চায়। তাই হাঁটুর চিকিৎসা করাতে আগামীকাল লন্ডন যাচ্ছেন এবাদত হোসেন। তার সঙ্গে যাচ্ছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) রিহ্যাব সেন্টারের প্রধান হিসেবে নতুন যোগ দেওয়া ফিজিও কিয়েরন থমাস।  হাঁটুতে চোট নিয়েও এশিয়া কাপের ক্যাম্পের শুরু থেকেই ছিলেন ডানহাতি এ পেসার। তবে ক’দিন পরই হাঁটুতে সমস্যা অনুধাবন করায় ২১ আগস্ট এমআরআই করানো হয়। রিপোর্ট হাতে পেয়ে তাকে এশিয়া কাপের দল থেকে বাদ দেন নির্বাচকরা। বিশ্বকাপে তাকে পাওয়া নিয়েও শঙ্কা রয়েছে। তবে বিসিবির চিকিৎসক ও ফিজিওরা সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম