ঢাকা ১৯ এপ্রিল, ২০২৬
সংবাদ শিরোনাম
১২ কেজির সিলিন্ডার গ্যাসের দাম বাড়ল ২১২ টাকা নেতানিয়াহুর পদত্যাগের দাবিতে উত্তাল ইসরায়েল, হাজারো মানুষের বিক্ষোভ তহবিলের ওপর অনেক চাপ তৈরি হওয়ায় তেলের দাম বাড়ানো হয়েছে: অর্থমন্ত্রী হাম ও হামের উপসর্গে আরও চারজনের মৃত্যু সাতক্ষীরায় ১ লাখ ৭৮ হাজার ৮১৫ জন শিশু পাবে হামের টিকা অতীতে ছাত্রলীগ করলেও এনসিপিতে যোগ দেওয়া যাবে: নাহিদ ইসলাম জ্বালানি তেলের দাম বৃদ্ধি ‘মরার ওপর খাঁড়ার ঘা’ দেশে জ্বালানি তেলের দাম সামান্য বেড়েছে: জ্বালানি মন্ত্রী টসের দু-এক সেকেন্ড আগে জানতে পারি আমি খেলব: শরিফুল হজ ঘিরে সৌদির নতুন সতর্কবার্তা

হরিরামপুরে রস ছাড়াই তৈরি হয় খেজুরের গুড়

#

নিজস্ব প্রতিনিধি

০২ ফেব্রুয়ারি, ২০২২,  11:00 AM

news image

ছবি : সংগৃহীত 
মানিকগঞ্জের হরিরামপুর উপজেলায় রস ছাড়া ভেজাল খেজুর তৈরির দায়ে দুটি কারখানা স্থায়ীভাবে বন্ধ ও ৫ ব্যবসায়ীকে জরিমানা করেছে জাতীয় ভোক্তা সংরক্ষণ অধিদপ্তর। মঙ্গলবার সকালে ভোক্তা সংরক্ষণ অধিদপ্তর মানিকগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেল এ জরিমানা করেন। তিনি জানান, হরিরামপুর উপজেলার ঝিটকা, মজমপাড়া, গোড়াইল ও গোপিনাথপুর এলাকায় ভেজালবিরোধি অভিযান পরিচালিত হয়েছে।

মজমপাড়া গ্রামের মো. ককেল এর বাড়িতে খেজুরের রস ছাড়াই তৈরি হচ্ছিল খেজুরের গুড়। অভিযানিক দলের উপস্থিতি টের পেয়ে সটকে পড়েন ভেজালের মূল হোতা। তবে বসতবাড়ি ও রান্নাঘর থেকে জব্দ করা হয় ভেজাল গুড় তৈরির সরঞ্জাম, চুন, বাসি ঝোলা ও প্রায় ১ মণ ভেজাল গুড়। জব্দকৃত মালামাল, গুড় ও চুলা ধ্বংস করা হয়েছে। এছাড়াও ভেজাল গুড় তৈরির দায়ে মজমপাড়া, গোড়াইল ও মালুচি গ্রামের গাফফার,খলিল, ককেল মোয়াজুদ্দিন, আলাউদ্দিন ও সেন্টু মিয়াকে  সর্বমোট ৬,০০০ টাকা জরিমানা সহ পাঁচ মণের অধিক ভেজাল গুড় ধ্বংস করা হয়েছে। মজমপাড়ার ককেল ও রাজশাহী থেকে আগত মৌসুমি গুড় ব্যবসায়ী সেন্টু মিয়ার গুড় কারখানা স্থায়ীভাবে বন্ধ করা হয়েছে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি। 

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম