ঢাকা ২২ এপ্রিল, ২০২৬
সংবাদ শিরোনাম
মহাসড়কে ডাকাতির প্রস্তুতি ; আন্ত:জেলা ডাকাত দলের ৬ সদস্য গ্রেফতার সংশ্লিষ্টদের সেবকের ভূমিকা পালন করতে হবে: ভূমি প্রতিমন্ত্রী ২৬ এপ্রিল থেকে ধেয়ে আসছে শক্তিশালী ‘বৃষ্টি বলয়’ হাম ও হামের উপসর্গ নিয়ে আরও তিনজনের মৃত্যু ইতালির সঙ্গে সম্পর্ককে বিশেষ গুরুত্ব দেয় বাংলাদেশ: স্বরাষ্ট্রমন্ত্রী টেন্ডার ইস্যুতে ক্যানসার হাসপাতালের উপপরিচালকের ওপর হামলা : র‍্যাব প্রশ্নফাঁস হয়নি, কঠোর নজরদারিতে চলবে পরবর্তী পরীক্ষা: শিক্ষামন্ত্রী বামনায় ​স্মার্ট বাংলাদেশ গড়ার প্রত্যয়ে পূবালী ব্যাংকের ‘ক্যাশলেস লেনদেন ও ডিজিটাল ব্যাংকিং’ সভা ফের বদলাচ্ছে পুলিশের পোশাক, মন্ত্রণালয়ে চিঠি তেলের দামের সঙ্গে সমন্বয় করে বাসের ভাড়া নির্ধারণ হবে

হরিপুরে টিউবওয়েলের পানি পান করে ৫০ শিক্ষার্থী হাসপাতালে

#

নিজস্ব প্রতিনিধি

২৮ সেপ্টেম্বর, ২০২২,  9:21 PM

news image

ঠাকুরগাঁওয়ের হরিপুরের ডাঙ্গীপাড়া ইউনিয়নের শিতলপুর উচ্চ বিদ্যালয়ে টিউবওয়েলের পানি পান করে ৫০ শিক্ষার্থী অসুস্থ হওয়ায় হাসপাতালে ভর্তি হয়েছে। বুধবার হরিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তাদের ভর্তি করা হয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) আলতাফুর রহমান বলেন, বুধবার সকাল ১১টায় হঠাৎ করে ৮/১০ জন ছাত্র-ছাত্রী অসুস্থ হয়ে পড়ে। তাদের অসুস্থ হওয়ার কারণ জানতে চাইলে তারা বলেন, আমরা বিদ্যালয়ের টিউবওয়েলের পানি পান করার পর পর্যায়ক্রমে অসুস্থ হয়ে পড়ি। এই বিষয়টি তৎক্ষণাৎ আমি উপজেলা নির্বাহী কর্মকর্তা বহ্নিশিখা আশা,

উপজেলা চেয়ারম্যান জিয়াউল হাসান মুকুল ও থানা অফিসার ইনচার্জ তাজুল ইসলামকে অবহিত করি। তৎক্ষণাৎ তারা আমার বিদ্যালয়ে যান এবং টিউবওয়েলের পানি পান করতে সবাইকে নিষেধ করেন। পরে অসুস্থ ছাত্র-ছাত্রীদের হরিপুর হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাই। হরিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. আসাদুজ্জামান বলেন, সকাল ১১টা থেকে বিকেল ৩টা পর্যন্ত ৫০ জন ছাত্র-ছাত্রী অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। তাদের সবাইকে চিকিৎসা দেওয়া হচ্ছে এবং সবাই আশঙ্কা মুক্ত রয়েছে। তিনি আরও জানান, টিউবওয়েলের ভেতরে ক্ষতিকারক কিছু পড়ে থাকার কারণে এমনটি হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। 

উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা রাইহানুল ইসলাম মিঞা বলেন, টিউবওয়েলের পানি পান করে অনেক ছাত্র-ছাত্রী অসুস্থ হওয়ার খবর শুনে তৎক্ষণাৎ বিদ্যালয়ে যায়। এরপর অসুস্থ ছাত্র-ছাত্রীদের দ্রুত চিকিৎসা দেওয়ার নির্দেশনা দেই। উপজেলা নির্বাহী অফিসার বহ্নিশিখা আশা জানান, টিউবওয়েলের পানি পান করে শীতলপুর উচ্চ বিদ্যালয়ের ৪/৫ ছাত্র-ছাত্রী অসুস্থ হওয়ার খবর প্রধান শিক্ষকের মাধ্যমে জানতে পারি। তৎক্ষণাৎ বিদ্যালয়ে গিয়ে অসুস্থ ছাত্র-ছাত্রীদের দ্রুত হাসপাতালে নিয়ে চিকিৎসা দেওয়ার নির্দেশনা প্রদান করি। এই অনাকাঙ্খিত ঘটনার সঠিক তথ্য বের করার জন্য তদন্ত কমিটি গঠন এবং থানায় লিখিত অভিযোগ করা হয়েছে। হরিপুর থানার অফিসার ইনচার্জ তাজুল ইসলাম বলেন, বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে এবং মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম