ঢাকা ১৯ এপ্রিল, ২০২৬
সংবাদ শিরোনাম
১২ কেজির সিলিন্ডার গ্যাসের দাম বাড়ল ২১২ টাকা নেতানিয়াহুর পদত্যাগের দাবিতে উত্তাল ইসরায়েল, হাজারো মানুষের বিক্ষোভ তহবিলের ওপর অনেক চাপ তৈরি হওয়ায় তেলের দাম বাড়ানো হয়েছে: অর্থমন্ত্রী হাম ও হামের উপসর্গে আরও চারজনের মৃত্যু সাতক্ষীরায় ১ লাখ ৭৮ হাজার ৮১৫ জন শিশু পাবে হামের টিকা অতীতে ছাত্রলীগ করলেও এনসিপিতে যোগ দেওয়া যাবে: নাহিদ ইসলাম জ্বালানি তেলের দাম বৃদ্ধি ‘মরার ওপর খাঁড়ার ঘা’ দেশে জ্বালানি তেলের দাম সামান্য বেড়েছে: জ্বালানি মন্ত্রী টসের দু-এক সেকেন্ড আগে জানতে পারি আমি খেলব: শরিফুল হজ ঘিরে সৌদির নতুন সতর্কবার্তা

হরতাল সমর্থকদের ছোড়া ইটের আঘাতে ৫ পুলিশ সদস্য আহত

#

নিজস্ব প্রতিবেদক

২৮ মার্চ, ২০২২,  4:28 PM

news image

বাম গণতান্ত্রিক জোটের ডাকা আধাবেলা হরতালের শেষ দিকে পুলিশ ও জোটের নেতাকর্মীদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। সোমবার বেলা সোয়া এগারোটার দিকে রাজধানীর পল্টন মোড়ে এ ঘটনা ঘটে।  পুলিশের দাবি, জোটের নেতাকর্মীদের সড়ক থেকে সরে যেতে বললে তারা ইট-পাটকেল নিক্ষেপ করেন। এতে আহত হন পল্টনের ওসিসহ পাঁচ পুলিশ সদস্য। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়। মতিঝিল-পল্টন জোনের উপ-পুলিশ কমিশনার (ডিসি) আব্দুল আহাদ  বলেন, হরতালের নামে রাস্তা অবরোধ করে সকাল থেকেই জোটের নেতাকর্মীরা যান চলাচলে বিঘ্ন ঘটাচ্ছিলেন। তাদের সরে যেতে বললে তারা ক্ষিপ্ত হয়ে পুলিশের ওপর হামলা ও ইটপাটকেল নিক্ষেপ করেন।

পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে জোটের নেতারা অভিযোগ করেন, সকাল থেকে তারা পল্টন মোড় ও আশপাশের এলাকায় শান্তিপূর্ণভাবে হরতাল কর্মসূচি পালন করে আসছিলেন। কিন্তু বিনা উসকানিতে পুলিশ এসে নেতাকর্মীদের লাঠিপেটা ও মারধর করে। এতে বেশ কয়েকজন নেতাকর্মী আহত হয়েছেন। পল্টন থানার ওসি সালাহউদ্দিন মিয়া বলেন, হরতাল সমর্থকদের সড়কে অবরোধ তুলে যান চলাচল স্বাভাবিক ও জনশৃঙ্খলা রক্ষায় সড়ক থেকে সরে যেতে বলা হয়। এতে তারা ক্ষিপ্ত হয়ে ঈটপাটকেল নিক্ষেপ করেন।  তিনি বলেন, আমি নিজে আহত হয়েছি। আরও চার পুলিশ সদস্য আহত হয়েছেন। আহতদের চিকিৎসা চলছে রাজারবাগ পুলিশ হাসপাতালে। এ ঘটনায় আইনি পদক্ষেপ নেওয়া হবে। বাম জোটের নেতা জোনায়েদ সাকি অভিযোগ করে বলেন, আমরা শান্তিপূর্ণভাবে হরতাল পালন করছিলাম। কিন্তু পুলিশ কোনো কারণ ছাড়াই আমাদের ওপর এসে লাঠিচার্জ করে। এ ঘটনায় বাচ্চু ভূঁইয়া ও নিজাম হোসেন নামে জোটের দুই নেতা আহত হয়েছেন। তাদের আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়েছে। সূত্র: ঢাকা পোস্ট

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম