ঢাকা ২৯ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
ঠাকুরগাঁও-১ উপনির্বাচনের ভোটগ্রহণ শেষ, চলছে গণনা হাম উপসর্গে আজ আরও ৭ মৃত্যু শিক্ষাপ্রতিষ্ঠানে আসছে টানা ৩ দিনের ছুটি পে-স্কেল নিয়ে নতুন প্রজ্ঞাপন মন্ত্রী-প্রতিমন্ত্রীর পিএস পদে বিচারকের বৈধতা জানতে চেয়ে হাইকোর্টের রুল সোশ্যাল মিডিয়ায় ভুয়া তথ্য দ্রুত ছড়ায়: ডা. জাহেদ জাপান থেকে দেশের পথে প্রধানমন্ত্রী মৌলভীবাজারে হত্যা মামলায় ৪ জনের মৃত্যুদণ্ড সাতক্ষীরা সীমান্তে ২০ লাখ টাকার চোরাচালানি পণ্য জব্দ, আটক ১ তাহসিফের মৃত্যু নিয়ে প্রশ্ন, যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী

হরতাল অবরোধে পুলিশের সাথে শক্ত অবস্থানে মাঠে বিজিবি

#

নিজস্ব প্রতিনিধি

০৬ নভেম্বর, ২০২৩,  5:18 PM

news image

যেকোনো ধরনের সহিংসতা ও নাশকতা ঠেকাতে এবং জনসাধারণের জানমালের নিরাপত্তায় জেলা প্রশাসনের সাথে যৌথ বাহিনী হিসেবে কাজ করে কঠোর নিরাপত্তার অবস্থানে রয়েছে বিজিবি। ঠাকুরগাঁও ৫০ বিজিবি জানায়,  বিজিবি হেড কোয়ার্টারের নির্দেশে  হরতাল অবরোধ চলাকালে অনৈতিক কর্মকান্ড প্রতিরোধ এবং জনসাধারণের জানমালের নিরাপত্তা বিধানে জেলা প্রশাসনের সাথে তিন প্লাটুন বিজিবি টহল দিচ্ছে। যার ফলে ঠাকুরগাঁও হরতাল অবরোধ চলাকালে আইন শৃঙ্খলা পরিস্থিতি শান্ত ও স্বাভাবিক ছিল। এছাড়াও ঠাকুরগাঁও জেলা প্রশাসনের  নির্দেশে এ জেলার আইন-শৃঙ্খলার পরিস্থিতি স্বাভাবিক রাখতে  জেলা প্রশাসনের সাথে-বিজিবিসহ অন্যান্য আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা সর্তক অবস্থানে টহল দিচ্ছে। জেলার প্রত্যেকটি উপজেলার  গুরুত্বপূর্ণ বিভিন্ন মোড়ে পুলিশের পাশাপাশি আনছার বাহিনী ও বিজিবির  সদস্যরা কড়া নিরাপত্তা ব্যবস্থা জোরদার করে রেখেছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম