ঢাকা ৩০ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
ঠাকুরগাঁও-১ উপনির্বাচনের ভোটগ্রহণ শেষ, চলছে গণনা হাম উপসর্গে আজ আরও ৭ মৃত্যু শিক্ষাপ্রতিষ্ঠানে আসছে টানা ৩ দিনের ছুটি পে-স্কেল নিয়ে নতুন প্রজ্ঞাপন মন্ত্রী-প্রতিমন্ত্রীর পিএস পদে বিচারকের বৈধতা জানতে চেয়ে হাইকোর্টের রুল সোশ্যাল মিডিয়ায় ভুয়া তথ্য দ্রুত ছড়ায়: ডা. জাহেদ জাপান থেকে দেশের পথে প্রধানমন্ত্রী মৌলভীবাজারে হত্যা মামলায় ৪ জনের মৃত্যুদণ্ড সাতক্ষীরা সীমান্তে ২০ লাখ টাকার চোরাচালানি পণ্য জব্দ, আটক ১ তাহসিফের মৃত্যু নিয়ে প্রশ্ন, যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী

হবিগঞ্জে দুই ভাইয়ের রহস্যজনক মৃত্যু

#

নিজস্ব প্রতিনিধি

২০ নভেম্বর, ২০২২,  9:14 PM

news image

হবিগঞ্জে রহস্যজনকভাবে দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। রোববার (২০ নভেম্বর) সকাল ৮ টার দিকে হবিগঞ্জ পৌর এলাকার উমেদনগরে এ ঘটনাটি ঘটে। তবে চিকিৎসক শঙ্কা করছেন খাবারে বিষক্রিয়ার কারণে তাদের মৃত্যু হয়েছে। নিহত দুই শিশু ওই এলাকার ট্রাক্টর চালক আক্তার হোসেনের ছেলে আলী নূর (৪) ও মোবারক মিয়া (৩)। পরিবারের সদস্যরা জানান, রাতে খাবার খেয়ে দুই ভাই ঘুমিয়ে পরে। সকালে ঘুম থেকে ওঠে দুইভাই কুল ফল খায়। হঠাৎ করে দুইভাই ‘ভূত ভূত’ চিৎকার করে বাইর থেকে দৌড়ে ঘরে ঢুকে মা-বাবাকে জড়িয় ধরে জ্ঞাণ হারিয়ে ফেলে। তাদেরকে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তৃব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। চিকিৎসকরা জচানিয়েছেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে খাবারে বিষক্রিয়ার কারণে শিশু দুটির মৃত্যু হতে পারে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম