ঢাকা ২২ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
আশুলিয়ায় পোশাক কারখানায় বিস্ফোরণের পর আগুন, নিহত ৭ হাম উপসর্গে আরও ৬ মৃত্যু, ক্রমেই দীর্ঘ হচ্ছে লাশের সারি বেকারত্ব কমাতে কারিগরি ও প্রযুক্তি শিক্ষায় জোর দেওয়ার তাগিদ রাষ্ট্রপতির প্রথম স্ত্রীসহ এমপি নজরুল ইসলাম রিমান্ডে ঢাকায় বিক্ষোভের ডাক এনসিপির, সন্ধ্যায় মিছিল সরকার বাধ্য হয়েই তেলের দাম বাড়িয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশি নৌসদস্যের মৃত্যু জাতীয় গ্রিডে সৌরবিদ্যুৎ সরবরাহে ইউনিয়ন পরিষদকে ‘বড় বরাদ্দ’ দেশের স্বার্থ রক্ষায় প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর: মাহদী আমিন স্বাস্থ্যখাতের ওপর সরকারের বড় সাফল্য নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

হবিগঞ্জে দুই আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

#

নিজস্ব প্রতিনিধি

২০ এপ্রিল, ২০২৫,  5:26 PM

news image

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলায় বৈষম্যবিরোধী ছাত্রজনতার আন্দোলনে হামলার মামলায় দুই আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার (১৯ এপ্রিল) দিনগত রাতে পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তাররা হলেন- উপজেলার উলুহর গ্রামের প্রয়াত দারোগা আলীর ছেলে তৈয়ব আলী ও ওলিপুর গ্রামের প্রয়াত তালিব আলীর ছেলে আব্দুল আহাদ। তাদের মধ্যে আব্দুল আহাদ শায়েস্তাগঞ্জ উপজেলা আওয়ামী লীগের ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সম্পাদক এবং তৈয়ব আলী ব্রাহ্মণডুরা ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দিলীপ কান্ত নাথ গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, তৈয়ব আলী ও আব্দুল আহাদ বৈষম্যবিরোধী ছাত্রজনতার আন্দোলনে হামলায় অভিযুক্ত। আন্দোলনের মামলায় তাদের গ্রেপ্তার দেখানো হয়েছে। পরে কারাগারে পাঠানো হবে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম