ঢাকা ২৬ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) আজ ইউএনডিপি দেশের সার্বিক সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা করতে চায়: স্বরাষ্ট্রমন্ত্রী কনসার্ট বাতিল মানেই সরকারের বাধা নয়: তথ্যমন্ত্রী মাদারীপুরে পুকুরে ডুবে জমজ বোনের মৃত্যু বঙ্গোপসাগরে নিখোঁজের ২২ ঘণ্টা পর পাঁচ জেলের মরদেহ উদ্ধার ৮ হাজার কোটি টাকার পণ্য কিনবে টিসিবি, তালিকায় যুক্ত হচ্ছে নতুন পণ্য মুনাফাসহ টাকা পাবেন সম্মিলিত ইসলামী ব্যাংকের আমানতকারীরা ঈদ-ই-মিলাদুন্নবী উপলক্ষে র‍্যাবের নিরাপত্তা জোরদার ‘খুব শিগগিরই ব্যাটারিচালিত রিকশার জন্য হচ্ছে নীতিমালা’ বঙ্গোপসাগরে ট্রলারডুবি: ৮ জেলে উদ্ধার, নিখোঁজ ৫

হবিগঞ্জে ট্রাকচাপায় অটোরিকশাচালকসহ নিহত ৩

#

নিজস্ব প্রতিনিধি

১৯ মার্চ, ২০২২,  12:20 PM

news image

হবিগঞ্জে মাধবপুর উপজেলায় ট্রাকচাপায় অটোরিকশাচালকসহ তিনজন নিহত হয়েছেন। শনিবার সকাল পৌনে ৭টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের মাধবপুর পৌরসভার জালালাবাদ গ্যাস ফিল্ডের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন উপজেলার আন্দিউরা ইউনিয়নের বারাচান্দুরা গ্রামে নফিল উদ্দিনের ছেলে মফিজুল মিয়া (৩০), আন্দিউরা ইউনিয়নের মুরাদপুর গ্রামে মৃত মালেক মিয়া ছেলে মাছ ব্যবসায়ী আমসু মিয়া (২৮), ও  অটোরিকশাচালক পূর্ব মাধবপুর গ্রামের মৃত আব্দুল খালেকের ছেলে মো. সামাদ আলী (৪৫)।

পুলিশ ও স্থানীয়রা জানান, সকাল পৌনে ৭টার দিকে ঢাকা থেকে সিলেটগামী একটি ট্রাক ও বিপরীত দিক থেকে আসা একটি অটোরিকশাকে চাপা দেয়। এতে অটোরিকশাটি দুমড়ে মুচড়ে গিয়ে মফিজুল মিয়া ঘটনাস্থলেই মারা যান। মাধবপুর ফায়ার সার্ভিসের কর্মীরা গুরুতর আহত অটোরিকশাচালক সামাদ আলী ও আমসু মিয়াকে উদ্ধার করে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নিলে কর্তব্যরত চিকিৎসক তাদের সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন। সেখানে নেয়ার পথে সামাদ আলী ও আমসু মিয়া ওসমানী মেডিকেলে মারা যান। শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ওসি মাইনুল ইসলাম জানান, খবর পেয়ে   পুলিশ ঘটনাস্থলে যায় পুলিশ। দুর্ঘটনাকবলিত মালবাহী ট্রাক ও অটোরিকশাটি জব্দ করা হয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম