ঢাকা ২৯ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
ঠাকুরগাঁও-১ উপনির্বাচনের ভোটগ্রহণ শেষ, চলছে গণনা হাম উপসর্গে আজ আরও ৭ মৃত্যু শিক্ষাপ্রতিষ্ঠানে আসছে টানা ৩ দিনের ছুটি পে-স্কেল নিয়ে নতুন প্রজ্ঞাপন মন্ত্রী-প্রতিমন্ত্রীর পিএস পদে বিচারকের বৈধতা জানতে চেয়ে হাইকোর্টের রুল সোশ্যাল মিডিয়ায় ভুয়া তথ্য দ্রুত ছড়ায়: ডা. জাহেদ জাপান থেকে দেশের পথে প্রধানমন্ত্রী মৌলভীবাজারে হত্যা মামলায় ৪ জনের মৃত্যুদণ্ড সাতক্ষীরা সীমান্তে ২০ লাখ টাকার চোরাচালানি পণ্য জব্দ, আটক ১ তাহসিফের মৃত্যু নিয়ে প্রশ্ন, যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী

হবিগঞ্জের হাওরাঞ্চলে এখনও পানিবন্দি কয়েক লাখ মানুষ

#

নিজস্ব প্রতিনিধি

২৭ জুন, ২০২২,  5:46 PM

news image

হবিগঞ্জের হাওরাঞ্চলে এখনও কয়েক লাখ মানুষ পানিবন্দি। বিশেষ করে জেলার আজমিরীগঞ্জ ও বানিয়াচং উপজেলার হাওর এলাকায় বেশির ভাগ বাড়িঘরে এখনও রয়েছে বন্যার পানি। অবর্ণনীয় কষ্টে কাটছে বানবাসি মানুষের জীবন। কেউ ত্রাণ নিয়ে গেলেই দুর্গত মানুষ হুমড়ি খেয়ে পড়ছে ত্রাণের জন্য। হবিগঞ্জের হাওরের বন্যার্ত মানুষদের পাশে দাঁড়িয়েছে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা অধিদপ্তর (এনএসআই)। এনএসআই-এর পক্ষ থেকে গতকাল রোববার দিনভর বানিয়াচং ও আজমিরীগঞ্জের বন্যা আশ্রয়কেন্দ্রগুলোসহ দুর্গত বাড়ি বাড়ি গিয়ে ৫২০টি পরিবারের মাঝে খাদ্যসামগ্রী প্রদান করা হয়। প্রত্যেক পরিবারের মাঝে এক হাজার ৭০০ টাকা মূল্যের ত্রাণসামগ্রীর প্যাকেট তুলে দেন এনএসআই’র কর্মকর্তারা।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম