ঢাকা ০১ নভেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ, যান চলাচল বন্ধ ‘ওদের স্পিন ভালোভাবে সামলানো দরকার ছিল, পারিনি’ রাজধানীতে আজ থেকে ৬ রুটে কোম্পানিভিত্তিক বাস চলাচল শুরু মার্কিন সেনার বিরুদ্ধে ব্রিটিশ নারীকে নিপীড়নের অভিযোগ, তদন্ত হস্তান্তর নিয়ে বিতর্ক মাতারবাড়ীতে ৭০ মেগাওয়াট সৌরবিদ্যুৎকেন্দ্র স্থাপনের উদ্যোগ সরকারের অস্ত্র হাতে ভিডিও ভাইরাল, ‘এসবিএস’ গ্রুপের ৪ সদস্য গ্রেফতার শ্রমিক-পুলিশ সংঘর্ষ: ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ৫ প্লাটুন বিজিবি মোতায়েন শেষ মুহূর্তের গোলে ডর্টমুন্ডের সঙ্গে ড্র বায়ার্নের শেষ চেষ্টাও ব্যর্থ, এপস্টেইন-কাণ্ডে মামলায় বড় ধাক্কা খেলেন ট্রাম্প ‘আলোচনা চেয়ে ভ্যান্সের চিঠি পাঠানো ইতিবাচক পদক্ষেপ’

হত্যার ৯ বছর পর তিনজনের যাবজ্জীবন

#

নিজস্ব প্রতিনিধি

১০ মে, ২০২৩,  10:33 PM

news image

ফরিদপুরে হত্যার ৯ বছর পর তিন আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাদের প্রত্যেককে ১০ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে আরও ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। বুধবার (১০ মে) দুপুর ২টার দিকে অতিরিক্ত জেলা ও দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক মো. শিহাবুল ইসলাম এ আদেশ দেন। যাবজ্জীবনপ্রাপ্ত আসামিরা হলেন- শহরের পশ্চিম গঙ্গাবর্দী এলাকার মৃত ফাইজদ্দিন সরদারে ছেলে মো. বাবুল সরদার (৪৭), শাহীন সরদার (৪১) ও মৃত গাফ্ফার মোল্লার ছেলে জুবায়ের মোল্লা (৩১)। মামলার এজাহার সূত্রে জানা যায়, পূর্ব শত্রুতার জেরে ২০১৪ সালের ৩০ সেপ্টেম্বর সন্ধ্যা ৭টার দিকে মো. জিয়া মোল্লা ও তার চাচাতো ভাই জিয়া মাতুব্বর মোটরসাইকেল যোগে গোবিন্দপুর এলাকা হতে পশ্চিম গঙ্গাবর্দী বাড়িতে আসছিলেন। পথে তাদের এলোপাতাড়ি কুপিয়ে জখম করেন আসামিরা। স্থানীয়রা তাদের উদ্ধার করে ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল হাসপাতালে নিয়ে গেল রাত সাড়ে ৯ টার দিকে কর্তব্যরত চিকিৎসক জিয়া মোল্লাকে মৃত ঘোষণা করেন। পরদিন জিয়ার বাবা সাহিদ মোল্লা (৭৯) বাদী হয়ে ফরিদপুর কোতয়ালী থানায় ৯ জনকে আসামি করে একটি হত্যা মামলা করেন। মামলায় মামলার রাষ্ট্রপক্ষের আইনজীবী মো. সানোয়ার হোসেন বলেন, ৯ বছর পর জিয়া হত্যা মামলার রায়ে তিন আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন। এসময় তাদের প্রত্যেককে ১০ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম