ঢাকা ২২ এপ্রিল, ২০২৬
সংবাদ শিরোনাম
মহাসড়কে ডাকাতির প্রস্তুতি ; আন্ত:জেলা ডাকাত দলের ৬ সদস্য গ্রেফতার সংশ্লিষ্টদের সেবকের ভূমিকা পালন করতে হবে: ভূমি প্রতিমন্ত্রী ২৬ এপ্রিল থেকে ধেয়ে আসছে শক্তিশালী ‘বৃষ্টি বলয়’ হাম ও হামের উপসর্গ নিয়ে আরও তিনজনের মৃত্যু ইতালির সঙ্গে সম্পর্ককে বিশেষ গুরুত্ব দেয় বাংলাদেশ: স্বরাষ্ট্রমন্ত্রী টেন্ডার ইস্যুতে ক্যানসার হাসপাতালের উপপরিচালকের ওপর হামলা : র‍্যাব প্রশ্নফাঁস হয়নি, কঠোর নজরদারিতে চলবে পরবর্তী পরীক্ষা: শিক্ষামন্ত্রী বামনায় ​স্মার্ট বাংলাদেশ গড়ার প্রত্যয়ে পূবালী ব্যাংকের ‘ক্যাশলেস লেনদেন ও ডিজিটাল ব্যাংকিং’ সভা ফের বদলাচ্ছে পুলিশের পোশাক, মন্ত্রণালয়ে চিঠি তেলের দামের সঙ্গে সমন্বয় করে বাসের ভাড়া নির্ধারণ হবে

হত্যার ২০ বছর পর মৃত্যুদন্ডপ্রাপ্ত পলাতক আসামী র‍্যাবের হাতে আটক

#

০৯ সেপ্টেম্বর, ২০২৩,  11:43 AM

news image

ওবায়দুর রহমান লিটন : সহকর্মীকে হত্যার দীর্ঘ ২০ বছর পর র‍্যাবের জালে ধরা পড়েছে হত্যা মামলায় মৃত্যুদন্ডপ্রাপ্ত পলাতক আসামী আব্দুল হামিদ। নওগাঁর আত্রাইয়ে সহকর্মী রতন মিয়াকে হত্যার পর আত্মগোপনে যায় সে, অবশেষে সাভার থেকে  তাকে গ্রেপ্তার করে র‍্যাব-৪ একটি আভিযানিক দল। গতকাল শুক্রবার  দুপুরে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন র‌্যাব-৪, সিপিসি-২ এর কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার রাকিব মাহমুদ খান। এর আগে বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টার দিকে সাভারের গেন্ডা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত আব্দুল হামিদ (৪৫) নওগাঁ জেলার আত্রাই থানাধীন সাহেবগঞ্জ এলাকার বাসিন্দা। প্রেস বিজ্ঞপ্তিতে র‌্যাব জানায়, বৃহস্পতিবার সন্ধ্যার দিকে সাভারের গেন্ডা এলাকায় অভিযান পরিচালনা করে দীর্ঘ ২০ বছর পলাতক থাকা হত্যা মামলায় মৃত্যুদন্ডপ্রাপ্ত আসামী আব্দুল হামিদ (৪৫) গ্রেফতার করতে সক্ষম হয় র‍্যাব-৪ একটি আভিযানিক দল। গ্রেফতার আসামীকে জিজ্ঞাসাবাদ ও ঘটনার বিবরণ দিয়ে র‌্যাব জানায়, গ্রেপ্তার আব্দুল হামিদ ২০০৪ সালে মে মাসে নওগাঁর নিজ বাড়ীতে সহকর্মী রতন মিয়াকে লাঠি দিয়ে মাথায় আঘাত করে হত্যা করে।  সংবাদ পেয়ে আত্রাই থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে গ্রেপ্তারকৃত আসামি ও তার অন্যান্য সহযোগীরা কৌশলে পালিয়ে যায়।  এ ঘটনায় নিহতের ছোট ভাই রিপন মিয়া বাদী হয়ে থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলার পর থেকে হত্যাকারী আব্দুল হামিদ আত্মগোপন করে। দীর্ঘদিন গ্রেফতারকৃত আসামীর অনুপস্থিত থাকায় নওগাঁ জেলার অতিরিক্ত দায়রা জজ আদালত আসামির বিরুদ্ধে দায়েরকৃত হত্যা মামলার বিচার কার্য চালিয়ে যায়। দীর্ঘ বিচার কার্য শেষে বিজ্ঞ আদালত বিগত ২০১০ সালের মে মাসে আব্দুল হামিদের বিরুদ্ধে দায়েরকৃত হত্যা মামলায় তাকে মৃত্যুদন্ডে দন্ডিত করার রায় ঘোষণা করে। মামলা দায়েরের পর হতে সে পালিয়ে প্রথমে রাজশাহী, রংপুর, দিনাজপুর, ঢাকা, নরসিংদী৷ পরবর্তীতে চট্রগ্রাম ও পার্বত্য চট্রগ্রাম জেলায় ও সর্বশেষ ঢাকার সাভার এলাকায় আত্মগোপন করে নিজের নাম, পিতার নাম ও ঠিকানা পরিবর্তন করে বসবাস করে আসছিলো। গ্রেফতারকৃত আসামি নরসিংদীর রায়পুর এলাকায় পরিচয় গোপন করে একটি বিবাহবন্ধনে আবদ্ধ হয় বলে জানায়। র‌্যাব-৪, সিপিসি-২ এর কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার রাকিব মাহমুদ খান জানান, গ্রেফতারকৃত আসামীকে সংশ্লিষ্ঠ থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম