ঢাকা ২৯ জুলাই, ২০২৬
সংবাদ শিরোনাম
ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৫১২ সাড়ে ৭ বছরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেছে ৭ হাজার ৩৬৪ শিক্ষার্থীর রাবিতে শিবির ও রাকসু নেতার মারধরে আহত ২ শিক্ষার্থীকে গ্রেপ্তার হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, একদিনে আক্রান্ত ৯০৮ মানিকগঞ্জে স্কুলছাত্র সোহান হত্যার দায়ে দুই আসামির মৃত্যুদণ্ড দেশীয় প্রযুক্তির ভেন্টিলেটর তৈরিকারকদের প্রশংসা প্রধানমন্ত্রীর ফরিদপুরের নগরকান্দায় মানসিক ভারসাম্যহীন পাগলী মা হয়েছে বাবা হয়নি কেউ ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীর যাওয়া নিয়ে সিদ্ধান্ত হয়নি: তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জামায়াত এমপি গোলাম রসুলের বাড়ি ঘেরাও শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল জাপান, সুনামি সতর্কতা জারি

হত্যার হুমকি দিয়ে দুই বছর ধরে ধর্ষণ, বাবার বিরুদ্ধে কিশোরীর অভিযোগ

#

আন্তর্জাতিক ডেস্ক

২৭ মার্চ, ২০২২,  10:13 AM

news image

নিজের কিশোরী মেয়েকে বছরের পর বছর ধরে ধর্ষণের অভিযোগ উঠল বাবার বিরুদ্ধে। শুধু তাই নয়, এ ঘটনায় ওই কিশোরী দুই মাসের অন্তঃসত্বাও হয়ে পড়েছে। ঘটনা ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের পূর্ববর্ধমান জেলার কালনা থানা এলাকার। খবর সংবাদ প্রতিদিনের। খবরে বলা হয়েছে,  কিশোরীর অভিযোগের ভিত্তিতে কালনা থানার পুলিশ অভিযুক্ত বাবাকে গ্রেফতার করেছে। গতকাল শনিবার তাকে মহকুমা আদালতে তোলা হয়। এরপর জেল হেফাজতের নির্দেশ দেন আদালত। ওই কিশোরীকে হোমে পাঠানোর নির্দেশ দেন বিচারক।কালনা থানার রংপাড়া এলাকার বাসিন্দা ওই কিশোরী। তার মা বাইরে কাজ করেন। কাজের সূত্রে প্রায়ই বাড়িতে থাকতেন না তিনি। মায়ের অনুপস্থিতিতে বাবা দুই বছরেরও বেশি সময় ধরে তাকে ধর্ষণ করেন বলে অভিযোগ। শুধু তাই নয়, ধর্ষণের কথা কাউকে বললে তাকে প্রাণনাশের হুমকিও দিতেন বাবা। তাই কাউকেই কিছু জানাতে পারেনি কিশোরী। তবে অন্তঃসত্ত্বা হয়ে পড়ে সে। মাসদুয়েক কিছুই বুঝতে পারেনি সে। তবে ক্রমাগত শরীর খারাপ হতে থাকে। অসুস্থ হয়ে পড়লে তার প্রতিবেশীদের সন্দেহ হয়। এরপরই জানা যায় সে অন্তঃসত্ত্বা হয়ে পড়েছে। সে কারণেই অসুস্থতা। এরপর বাবার ধর্ষণের কথা প্রকাশ করে কিশোরী।  এরপরই কালনা থানায় ধর্ষণের মামলা করা হয়। ঘটনার তদন্তে নামে পুলিশ। অভিযুক্ত বাবাকে গ্রেফতার করা হয়। যদিও অভিযুক্তের স্ত্রী ও ওই কিশোরীর মা জানান, “এ সবই মিথ্যা। সাজানো ঘটনা। এই অভিযোগ বিশ্বাস করি না। মেয়ে কয়েকদিন আগে পালিয়ে গিয়ে বিয়ে করে। এরপরেই ষড়যন্ত্র করে সে এসব করে।”  আপাতত হোমেই দিন কাটছে ওই কিশোরীর।

সূত্র : সংবাদ প্রতিদিন, আনন্দবাজার পত্রিকা

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম