ঢাকা ২৬ মার্চ, ২০২৬
সংবাদ শিরোনাম
পদ্মা নদীতে বাস পড়ে যাওয়ার ঘটনায় দুই নারীর লাশ উদ্ধার কর্মক্ষেত্রে যৌন হয়রানির শিকার ১৫ শতাংশ গণমাধ্যমকর্মী: জরিপ পাঠ্যবইয়ে ফুটবল-ক্রিকেট-দাবাসহ ৭ খেলা যুক্ত করার নির্দেশ দেশের ১৮ তম অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল দেশে জ্বালানির দাম বাড়ানোর কোনো পরিকল্পনা নেই: তথ্যমন্ত্রী ঈদ শেষে ফিরতি যাত্রায় নিরাপত্তায় জোর, অতিরিক্ত ভাড়া না নেওয়ার নির্দেশ প্রাথমিক বৃত্তি পরীক্ষার সূচি প্রকাশ, শুরু ১৫ এপ্রিল কক্সবাজারে বৈষম্যবিরোধী আন্দোলনের সাবেক সমন্বয়ক খোরশেদ আলম খুন রূপগঞ্জে স্বামীকে অস্ত্রের মুখে জিম্মি করে স্ত্রীকে ধর্ষণের ঘটনায় গ্রেপ্তার ২ জন লালমাইয়ে কুস্তি প্রতিযোগিতা চলাকালে মাঠে খেলোয়াড়ের মৃত্যু

হত্যাকাণ্ডের বিচারসহ আইন মন্ত্রণালয়ে ৫টি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত

#

নিজস্ব প্রতিবেদক

১০ আগস্ট, ২০২৪,  3:22 PM

news image

জুলাই-আগস্টে ছাত্র-জনতার গণআন্দোলন দমন করার জন্য যেসব হত্যাকাণ্ড ঘটেছে, সেগুলোর সঙ্গে জড়িতদের দ্রুত বিচারের আওতায় আনার ব্যবস্থাসহ ৫টি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়। শনিবার (১০ আগস্ট) আইন মন্ত্রণালয়ে আইন ও বিচার বিভাগের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। বৈঠকে এসব সিদ্ধান্ত গৃহীত হয়। সভায় নেওয়া অন্য সিদ্ধান্তগুলো হলো, গত ১ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত ছাত্র-জনতার আন্দোলন দমন করতে যেসব ফৌজদারি মামলা হয়েছে, সেগুলো আগামী ৩ কর্মদিবসের মধ্যে প্রত্যাহারের পদক্ষেপ নেওয়া হবে। শিশু-কিশোর উন্নয়ন কেন্দ্রে যেসব শিশু-কিশোর মিথ্যা ও হয়রানিমূলক মামলায় আটক রয়েছে, তাদের আগামী ৩ কর্মদিবসের মধ্যে ছেড়ে দেওয়ার ব্যবস্থা করা হবে। সন্ত্রাস দমন আইন এবং সাইবার নিরাপত্তা আইনে দায়ের করা মিথ্যা ও হয়রানিমূলক মামলাগুলো দ্রুত প্রত্যাহার করার ব্যবস্থা গ্রহণ করা হবে। আইন ও বিচার বিভাগের ১৬৪৩০ নম্বরে (সরকারি আইনগত সহায়তার টোল ফ্রি জাতীয় হেল্পলাইন নম্বর) মিথ্যা ও হয়রানিমূলক মামলার ক্ষেত্রে সহায়তা দেওয়ার ব্যবস্থা করা হবে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম