ঢাকা ২৫ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
অনলাইনে ধুতুরা বিক্রির দায়ে অ্যামাজন-সুইগি-বিগবাস্কেটের লাইসেন্স স্থগিত মানি এক্সচেঞ্জে ডলার বিক্রির সর্বোচ্চ দর ১২৬ টাকা ৫০ পয়সা বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম ৯২ ডলারে স্থিতিশীল রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে সৌদি বাদশাহ সালমানের অভিনন্দন সকালে খালি পেটে চিয়া সিড খাওয়ার উপকারিতা গাভিকে নিয়ে স্বস্তির বার্তা দিল বার্সেলোনা শৈলকুপায় টিসিবি পণ্য নিয়ে দ্বন্দ্বের জেরে হামলা, নিহত ১ ম্যাকাইয়ের পিচ নিয়ে অস্ট্রেলিয়াকে ধুয়ে দিলেন ব্রড সারাদেশে ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু ২০২৭ সালের এসএসসি ও সমমান পরীক্ষার তারিখ পরিবর্তন

হঠাৎ করেই রাজশাহী থেকে সব রুটের বাস চলাচল বন্ধ

#

নিজস্ব প্রতিনিধি

২৯ মার্চ, ২০২২,  2:04 PM

news image

বাসচালকের মুক্তির দাবিতে রাজশাহী থেকে সব রুটের বাস চলাচল বন্ধ করে দিয়েছে রাজশাহী জেলা মোটর শ্রমিক ইউনিয়ন। মঙ্গলবার (২৯ মার্চ) দুপুর ১২টা ৩০ মিনিট থেকে হঠাৎ করে বাস চলাচল বন্ধের ঘোষণা দেয় তারা। এর আগে বৃহস্পতিবার (২৪ মার্চ) রাজশাহী এবং রংপুর বিভাগে অনির্দিষ্টকালের জন্য পরিবহন ধর্মঘটের ডাক দেয় বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের রাজশাহী ও রংপুর বিভাগীয় আঞ্চলিক কমিটি। 

রোববার (২৭ মার্চ) থেকে এ ধর্মঘট হওয়ার কথা থাকলেও ধর্মঘটের ঘোষণা দেওয়ার একদিন পরেই শুক্রবার (২৫ মার্চ) বিকেল সাড়ে ৫টায় নগরের শহীদ এ এইচ এম কামারুজ্জামান বাস টার্মিনাল এলাকায় জেলা মোটর শ্রমিক ইউনিয়ন কার্যালয়ে সংবাদ সম্মেলন করে ধর্মঘট স্থগিতের ঘোষণা দেন বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন রাজশাহী বিভাগীয় কমিটির সাধারণ সম্পাদক মাহতাব হোসেন চৌধুরী। গত বছরের ২৬ মার্চ রাজশাহীর কাটাখালীতে হানিফ পরিবহনের যাত্রীবাহী বাস এবং মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে ১৭ জন নিহতের ঘটনায় গ্রেফতার বাস চালকের জামিন না হওয়ায় এ কর্মসূচি ঘোষণা করা হয়েছিল। তবে ধর্মঘট স্থগিতের পরে হঠাৎ করে বাস চলাচল বন্ধ করে দেওয়ায় বিপাকে পড়েছেন রাজশাহী থেকে বিভিন্ন রুটে গমনকারী সাধারণ মানুষ। 

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম