ঢাকা ০৭ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
রসায়নে নোবেল পেলেন দুই বিজ্ঞানী মতপার্থক্য ও শান্তিপূর্ণ প্রতিবাদই গণতন্ত্রের সৌন্দর্য: রাষ্ট্রপতি কুষ্টিয়ায় ৬ হত্যা: হানিফসহ ৪ আসামির রায় যেকোনো দিন শিশুদের সিরাপেও ভেজাল, উদ্ধার কোটি টাকার নকল ওষুধ চিকিৎসাসেবায় নতুন দিগন্ত, পুরোদমে চালু হচ্ছে বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতাল চলতি মাসে একদিনের ছুটি বাতিল করে প্রজ্ঞাপন জারি অনুমোদনের অপেক্ষায় রামপালে ৪৪২ মেগাওয়াটের সৌরবিদ্যুৎকেন্দ্র ফল কিনতে গিয়ে হিমশিম সাধারণ মানুষ দুই কোটি শিশু টিকা পেয়েছে, আরও পাবে ৩৫ লাখ: স্বাস্থ্য প্রতিমন্ত্রী দেশকে অস্থির করার জন্য পতিত দোসররা নানাভাবে কাজ করছে : রিজভী

হঠাৎ অসুস্থ ত্রাণমন্ত্রী, এয়ার অ্যাম্বুলেন্সে আনা হবে ঢাকায়

#

নিজস্ব প্রতিবেদক

১১ এপ্রিল, ২০২৬,  8:16 PM

news image

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী আসাদুল হাবিব দুলু নিজ জেলা লালমনিরহাটে যাওয়ার পথে নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরে হঠাৎ অসুস্থ হয়ে পড়েছেন। শনিবার (১১ এপ্রিল) দুপুরে বিমানবন্দরে অবস্থানকালীন সময়ে তিনি শারীরিক অস্বস্তি ও মাথা ঘোরা অনুভব করলে তাকে দ্রুত স্থানীয় হাসপাতালে নেওয়া হয়। সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপির সভাপতি আব্দুর গফুর সরকার দুপুর ১২টা ৪০ মিনিটে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, দুই দিনের রাষ্ট্রীয় সফরে শনিবার সকালে ঢাকা থেকে বিমানযোগে সৈয়দপুর পৌঁছান মন্ত্রী। বিমানবন্দর থেকে লালমনিরহাটে যাওয়ার আগে তিনি ভিআইপি রেস্টরুমে দলীয় নেতাকর্মীদের সাথে সাংগঠনিক বিষয়ে আলোচনা করছিলেন। রেস্টরুমে কথা বলার একপর্যায়ে মন্ত্রী হঠাৎ অসুস্থতা বোধ করেন। পরিস্থিতি গুরুতর মনে হওয়ায় নেতাকর্মীরা তাকে তাৎক্ষণিকভাবে সৈয়দপুর সেনানিবাসের সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) নিয়ে যান। সেখানে দায়িত্বরত চিকিৎসকরা তাকে প্রাথমিক চিকিৎসা প্রদান করেন এবং নিবিড় পর্যবেক্ষণে রাখেন। প্রাথমিকভাবে মন্ত্রীকে দুপুর ১২টা ১০ মিনিটের নিয়মিত ফ্লাইটে ঢাকায় পাঠানোর প্রস্তুতি নেওয়া হয়েছিল। কিন্তু শারীরিক অবস্থার আশানুরূপ উন্নতি না হওয়ায় চিকিৎসকরা তাকে সাধারণ বিমানে ভ্রমণের ঝুঁকি নিতে নিষেধ করেন। গফুর সরকার আরও জানান, সার্বিক অবস্থা বিবেচনা করে মন্ত্রীকে উন্নত চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুলেন্সে করে ঢাকায় নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ইতোমধ্যে ঢাকা থেকে একটি এয়ার অ্যাম্বুলেন্স সৈয়দপুরের উদ্দেশ্যে রওনা হয়েছে। সেটি পৌঁছা মাত্রই তাকে রাজধানীর একটি বিশেষায়িত হাসপাতালে স্থানান্তর করা হবে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম