ঢাকা ০৪ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
৭ শর্ত না মানলে হরমুজ প্রণালি খুলবে না ইরান ঢাবিকে বিশ্বের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ের কাতারে নিয়ে যাওয়ার আহ্বান রাষ্ট্রপতির ‘গণমাধ্যম নিয়ন্ত্রণে নয়, জনগণের সুরক্ষার জন্যই সাইবার সিকিউরিটি আইন’ ভুয়া ফেসবুক পেজ বন্ধে মাউশির ৭ দিনের আলটিমেটাম ভিসা থাকলেই ভারতে প্রবেশ করতে পারবে না বিদেশিরা: দিল্লি হাইকোর্ট সৌদিতে বিদ্যুৎকেন্দ্রে হুথিদের হামলার নিন্দা জানাল বাংলাদেশ যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণকাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর স্বাস্থ্যব্যবস্থাসহ দেশের সব প্রতিষ্ঠানই বিধ্বস্ত: জামায়াত আমির ক্রীড়াবিদদের জন্য ২০০ কোটি টাকা বরাদ্দ: ক্রীড়া প্রতিমন্ত্রী দক্ষিণ আফ্রিকা থেকে নিজ দেশ জিম্বাবুয়েতে ফিরেও কাটছে না দুর্ভোগ

হজযাত্রীদের জন্য ‘উড়ন্ত ট্যাক্সি’ চালু করবে সৌদি

#

আন্তর্জাতিক ডেস্ক

১৪ জানুয়ারি, ২০২৪,  5:06 PM

news image

হজযাত্রীদের পরিবহনের জন্য ‌‘উড়ন্ত ট্যাক্সি’ চালুর পরিকল্পনা করেছে সৌদি আরব। জেদ্দা থেকে মক্কায় হাজিদের পরিবহনের জন্য এই সেবা চালু করা হবে। দুবাইভিত্তিক সংবাদমাধ্যম গালফ নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। ইতোমধ্যে ‘উড়ন্ত ট্যাক্সি’ চালুর পরিকল্পনাকে সামনে রেখে ১০০টি লিলিয়াম জেট কেনার চুক্তি করেছে সৌদি আরবের সাউদিয়া এয়ারলাইনস। জার্মান ইলেকট্রিক ভার্টিক্যাল টেক অফ অ্যান্ড ল্যান্ডিং (ইভিটিওএল) বিমান কিনবে সংস্থাটি। সাউদিয়া গ্রুপের পরিচালক আবদুল্লাহ আল শাহরানি বলেন, জেদ্দার কিং আবদুল আজিজ বিমানবন্দর থেকে গ্র্যান্ড মসজিদের কাছে মক্কা হোটেল ও অন্য পবিত্র স্থানগুলোর মধ্যে ওমরাহ পালনকারীদের যাতায়াত মসৃণ করতে ‘উড়ন্ত ট্যাক্সি’ চালুর উদ্যোগ নেওয়া হচ্ছে। এসব ট্যাক্সি সর্বোচ্চ ছয়জন যাত্রী বহন করতে পারবে। তবে কবে থেকে এই ‘উড়ন্ত ট্যাক্সি পরিষেবা চালু করা হবে, সে বিষয়ে কিছু জানা যায়নি।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম