ঢাকা ০৭ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সিলেট ও বগুড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ১৫ সাতক্ষীরায় ছয় কোটি টাকার নতুন ধরনের ‘কুশ’ মাদকসহ আটক ১ ২ থেকে ৩ দিনের মধ্যে গ্যাস সরবরাহ স্বাভাবিক হবে: জ্বালানিমন্ত্রী ওয়ালিয়া ইউনিয়ন ভূমি অফিসে দালালের দৌরাত্ম্যের অভিযোগ, দুর্নীতিমুক্ত সেবা নিয়ে প্রশ্ন হাম উপসর্গে আরও ৬ মৃত্যু দুই সপ্তাহ পর আংশিক চালু এলএনজি টার্মিনাল মিরাজের অপরাজিত সেঞ্চুরিতে বাংলাদেশের লড়াই ডকুমেন্টরিতে আবু সাঈদ ও খালেদা জিয়ার ছবি না থাকা নিয়ে যা বললেন রাষ্ট্রপতি ভিসা নিয়ে সতর্ক করলো ভারতীয় হাইকমিশন রাষ্ট্রপতি নির্বাচনের তারিখ ঘোষণা

সয়াবিন তেলের দাম শিগগিরই সমন্বয়: বাণিজ্যমন্ত্রী

#

নিজস্ব প্রতিবেদক

০৩ নভেম্বর, ২০২২,  1:14 PM

news image

সার্বিক বিষয় পর্যালোচনা করে শিগগিরই সয়াবিন তেলের দাম আবার সমন্বয় করা হবে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। বৃহস্পতিবার (৩ নভেম্বর) সচিবালয়ে দ্রব্যমূল্য ও বাজার পরিস্থিতি পর্যালোচনা সংক্রান্ত টাস্কফোর্সের সভাশেষে তিনি এ কথা জানান।বাজারে চিনি সংকটের প্রসঙ্গে তিনি বলেন, গ্যাসের চাপ বাড়লে দু-একদিনের মধ্যে চিনির উৎপাদন ও সরবরাহ বাড়বে এবং শিগগিরই সরকার নির্ধারিত দামে বাজারে চিনি পাওয়া যাবে। বাণিজ্যমন্ত্রী বলেন,

বৈশ্বিক সংকটের কারণেই মানুষের কষ্ট হচ্ছে। সময়টা যে খারাপ যাচ্ছে সে কথা অস্বীকার করার উপায় নেই। তবে সে ক্ষেত্রে সরকার এক কোটি পরিবারকে সাশ্রয়ী মূল্যে খাদ্যপণ্য সরবরাহ করে যাচ্ছে।এমন পরিস্থিতিতে সবাইকে সাশ্রয়ী হওয়ার আহ্বান জানান তিনি। এর আগে ৩ অক্টোবর সয়াবিন তেলের দাম ১৪ টাকা কমিয়ে দেয় মিল মালিকদের সংগঠন বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন। নতুন দাম অনুযায়ী, বোতলজাত এক লিটারের দাম ১৭৮ টাকা ও ৫ লিটারের দাম ৮৮০ টাকা করা হয়।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম