ঢাকা ২২ নভেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ৯ জনের মৃত্যু আওয়ামী লীগকে সন্ত্রাসী সংগঠন হিসেবে উল্লেখ ট্রাইব্যুনালের রায়ে: প্রসিকিউটর তামিম মাশরাফি নিয়মিত টাকাপয়সা পাঠায় আ.লীগ-ছাত্রলীগ নেতাদেরকে: রাশেদ খাঁন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ইতালির কোস্ট গার্ড কমান্ড্যান্টের সাক্ষাৎ, কী আলোচনা হলো মিডল্যান্ড ব্যাংক সাংফোরের সাথে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেছে, বাংলাদেশে এটির প্রথম অর্ডার চিহ্নিত করছে লন্ডনের মঞ্চে ‘অম্বা ও ভীষ্ম’ নতুন মজুরি বোর্ডের মাধ্যমে শ্রমিকদের প্রত্যাশা পূরণ হবে: শ্রমমন্ত্রী ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপিরা, খসড়া চূড়ান্ত সাদিক কায়েমের বাড়িতে হামলা কাপুরুষোচিত: জামায়াত আমির আসছে এসএমই নীতিমালা, লক্ষ্য ২৫ লাখ কর্মসংস্থান

সয়াবিন, পেঁয়াজ, চিনি, ডিম ও আলুর দাম নির্ধারণ করলো সরকার

#

নিজস্ব প্রতিবেদক

১৪ সেপ্টেম্বর, ২০২৩,  7:54 PM

news image

নিত্যপ্রয়োজনীয় পাঁচ পণ্য সয়াবিন, পেঁয়াজ, চিনি, ডিম ও আলুর দাম বেঁধে দিয়েছে সরকার বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে নিত্যপ্রয়োজনীয় কৃষিপণ্যের উৎপাদন, চাহিদা ও মূল্য পরিস্থিতি পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। পরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই তথ্য জানান। টিপু মুনশি জানান, প্রতি লিটার বোতলজাত এবং খোলা সয়াবিন তেলের দাম ৫ টাকা কমানো হয়েছে। নতুন দর যথাক্রমে ১৬৯ টাকা এবং ১৫৯ টাকা নির্ধারণ করা হয়েছে। এছাড়া পাম তেলের মূল্য ৪ টাকা কমানো হয়েছে। লিটারপ্রতি দর ধার্য করা হয়েছে ১২৪ টাকা।  তিনি বলেন, ভোক্তা পর্যায়ে প্রতি কেজি পেঁয়াজের দাম ৬৪ থেকে ৬৫ টাকা নির্ধারণ করা হয়েছে। কেজিতে আলুর দর ৩৫ থেকে ৩৬ টাকা ধরা হয়েছে। আর কেজিপ্রতি খোলা চিনির মূল্য ১২০ টাকা এবং প্যাকেটজাত ১৩৫ টাকা ঠিক করা হয়েছে। বাণিজ্যমন্ত্রী বলেন, প্রতি পিস ডিমের মূল্য সর্বোচ্চ ১২ টাকা নির্ধারণ করা হয়েছে। একই সঙ্গে পণ্যটি আমদানির সিদ্ধান্ত নেয়া হয়েছে।শুরুতে অল্প পরিমাণে আনা হবে। তাতেও দাম নিয়ন্ত্রণে না এলে পরে বেশি পরিমাণে আমদানি হবে। টিপু মুনশি বলেন, এক থেকে দুই দিনের নিত্যপণ্যগুলোর নতুন মূল্য কার্যকর হবে। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বিকেল থেকেই অভিযানে নামবে। তিনি বলেন, বাজারে কোনও কারণ ছাড়াই অনেক পণ্যের দাম বেড়েছে। এর মধ্যে আলু, পেঁয়াজ, ডিম অন্যতম। এখন ন্যায্য দাম কার্যকর করবো। এটা আমাদের সিদ্ধান্ত।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম