ঢাকা ২০ এপ্রিল, ২০২৬
সংবাদ শিরোনাম
১২ কেজির সিলিন্ডার গ্যাসের দাম বাড়ল ২১২ টাকা নেতানিয়াহুর পদত্যাগের দাবিতে উত্তাল ইসরায়েল, হাজারো মানুষের বিক্ষোভ তহবিলের ওপর অনেক চাপ তৈরি হওয়ায় তেলের দাম বাড়ানো হয়েছে: অর্থমন্ত্রী হাম ও হামের উপসর্গে আরও চারজনের মৃত্যু সাতক্ষীরায় ১ লাখ ৭৮ হাজার ৮১৫ জন শিশু পাবে হামের টিকা অতীতে ছাত্রলীগ করলেও এনসিপিতে যোগ দেওয়া যাবে: নাহিদ ইসলাম জ্বালানি তেলের দাম বৃদ্ধি ‘মরার ওপর খাঁড়ার ঘা’ দেশে জ্বালানি তেলের দাম সামান্য বেড়েছে: জ্বালানি মন্ত্রী টসের দু-এক সেকেন্ড আগে জানতে পারি আমি খেলব: শরিফুল হজ ঘিরে সৌদির নতুন সতর্কবার্তা

সড়ক-মহাসড়ক যেন মরণ ফাঁদ: জিএম কাদের

#

নিজস্ব প্রতিবেদক

০৫ সেপ্টেম্বর, ২০২২,  4:34 PM

news image

সড়ক-মহাসড়ক যেন মরণ ফাঁদ বলে জানিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা জিএম কাদের এমপি। পথে বের হলেই আর জীবনের নিরাপত্তা নেই। সোমবার (৫ সেপ্টেম্বর) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, প্রতিদিনই সড়ক দুর্ঘটনায় অসংখ্য মানুষের মৃত্যু হবে, এটাই যেন স্বাভাবিক ব্যাপার। আজও রংপুরের তারাগঞ্জে দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে অন্তত ১০ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন অর্ধ শতাধিক। বিবৃতিতে জাতীয় পার্টির চেয়ারম্যান বলেন, রোড সেফটি ফাউন্ডেশনের দেওয়া তথ্য মতে- গেলো আগস্ট মাসে ৪৫৮টি সড়ক দুর্ঘটনায় ৫১৯ জনের করুণ মৃত্যু হয়েছে। এরমধ্যে ১৮৩টি মোটরসাইকেল দুর্ঘটনায় ১৭২ জনের প্রাণ গেছে। মোট দুর্ঘটনার ৩৯ দশমিক ৯৫ শতাংশই মোটরসাইকেলে ঘটেছে। এমন তথ্যে সমাজের অভিভাবক মহলের মধ্যে শঙ্কা সৃষ্টি হয় কিন্তু টনক নড়েনা সংশ্লিষ্টদের। বিবৃতিতে তিনি আরও বলেন, শুধু অব্যবস্থাপনা আর দুর্নীতির জন্যই দুর্ঘটনা বেড়ে চলছে। অব্যবস্থাপনায় বাংলাদেশ যেন বিশ্বচ্যাম্পিয়ন। প্রতিদিন সড়কে হাজার কোটি টাকার চাঁদা আদায় হয়। সেই চাঁদা ভাগ হয় বিভিন্ন সেক্টরে। পরিবহণ সংশ্লিষ্টদের ভাগ্য ফেরে কিন্তু অনিরাপদ থেকে যায় সাধারণ মানুষের জীবন। পরিবহন সেক্টর নিরাপদ করতে দৃশ্যমান কোনো উদ্যোগ নেই। জিএম কাদের বলেন, সড়ক দুর্ঘটনায় নিহতের পরিবারে সৃষ্টি হয় ভয়াবহ অনিশ্চয়তা। প্রতিবছর হাজার হাজার মানুষ সড়কে পঙ্গু হয়ে অসহায় জীবন যাপন করেন। সরকার সড়ক-মহাসড়ক নিরাপদ করতে কার্যকর উদ্যোগ নেবে, দেশের মানুষ এমনটাই প্রত্যাশা করে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম