ঢাকা ০৮ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
পে স্কেল কার্যকরে নতুন নির্দেশনা শিগগিরই আসছে প্রাথমিকে শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি বিদ্যুৎ উৎপাদনের দ্বারপ্রান্তে রূপপুর ‘ঢাকার ৮ জোনে চলবে ভিন্ন রঙের অটোরিকশা’ অন্ধত্বের ঝুঁকিতে ১০ লাখ মানুষ বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক ৬২ লাখ প্রবীণকে ভাতা দিচ্ছে সরকার সড়কে চাঁদাবাজি নিয়ন্ত্রণে নতুন কমিটি ভূমিকা রাখবে: রিজভী জাপানে হঠাৎ জোড়া ভূমিকম্প রাজধানীতে ২৪ ঘণ্টায় ডিএমপির অভিযানে গ্রেফতার ৫২৮

সড়ক থেকে তুলে নেওয়া হবে মেয়াদোত্তীর্ণ গাড়ি: পরিবেশ উপদেষ্টা

#

নিজস্ব প্রতিবেদক

৩০ জুন, ২০২৫,  5:55 PM

news image

দূষণ রোধে মেয়াদোত্তীর্ণ সব গাড়ি পর্যায়ক্রমে সড়ক থেকে তুলে নেওয়া হবে বলে জানিয়েছেন পানি সম্পদ এবং পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।  সোমবার (৩০ জুন) সচিবালয়ে বায়ুদূষণ নিয়ন্ত্রণে চীনের বিশেষজ্ঞ প্রতিনিধির সঙ্গে মতবিনিময় শেষে এ কথা জানান তিনি। রিজওয়ানা হাসান বলেন, বায়ুদূষণ রোধে শীতকাল বা আগামী অক্টোবরের আগে ভাঙাচোরা রাস্তার মেরামত কাজ শেষ করা হবে। এছাড়াও পুরনো মেয়াদোত্তীর্ণ গাড়ি পর্যায়ক্রমে সড়ক থেকে তুলে নেওয়া হবে। নতুন ২৫০টি গাড়ি কেনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পরিবেশ উপদেষ্টা বলেন, বায়ুদূষণ রোধে স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা নেয়া হচ্ছে এজন্য বিভিন্ন সংস্থার সঙ্গে সমন্বয় করে কাজ করতে হবে। এটি রোধে একটি ওয়ার্কিং কমিটি গঠন করা হবে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম