ঢাকা ১৮ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
সোনারগাঁওয়ে দৈনিক মুক্তখবর পত্রিকার ২৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন ডেঙ্গুতে একদিনে আরও ৭ জনের মৃত্যু বাংলাদেশ হ্যান্ডবল দলের কোচের আইফোন ও ক্রেডিট কার্ড চুরি বিশ্ববিদ্যালয়গুলোর প্রধান লক্ষ্য হওয়া উচিত কর্মসংস্থান উপযোগী দক্ষ জনশক্তি গড়ে তোলা: রাষ্ট্রপতি জুনে রিসোর্টটি ঝুঁকিপূর্ণ ঘোষণা করেছিল ফায়ার সার্ভিস: ডিজি এবার ট্রাক্টরের ধাক্কায় অটোরিকশার ৫ যাত্রী নিহত নিখোঁজের দুই দিন পর ব্যাগে ভরা শিশুর লাশ উদ্ধার শিশু হাসপাতালে চিকিৎসকের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর দুর্গাপূজা সাম্প্রদায়িক সম্প্রীতির উৎসব: রিজভী রাজধানীর সব হকারকে নিবন্ধনের আওতায় আনা হবে: ডিএসসিসি প্রশাসক

স্লোগানের চেয়ে রাস্তায় নামার জন্য আমাদেরকে তৈরি হতে হবে: খন্দকার মোশাররফ

#

নিজস্ব প্রতিবেদক

১০ নভেম্বর, ২০২১,  10:13 PM

news image

বিএনপি নেতা খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, স্লোগানের চেয়ে রাস্তায় নামার জন্য আমাদেরকে তৈরি হতে হবে। সরকার হটানোর আন্দোলনে অবশ্যই রাস্তায় একদিন না একদিন এদেশের জনগণ নামবে। আমার মনে হয়, সেই দিন বেশি দূরে নয়। শহীদ নূর হোসেনের ৩৪তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে বুধবার (১০ নভেম্বর) দুপুরে এক আলোচনা সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য এই আহ্বান জানান। রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটির নসরুল হামিদ মিলনায়তনে ’৯০ এর ডাকসু ও সর্বদলীয় ছাত্র ঐক্যর উদ্যোগে এই আলোচনাসভার আয়োজন করা হয়। আলোচনা সভায় খন্দকার মোশাররফ হোসেন বলেন, ‘কোনো আন্দোলনে জনগণ প্রথম নামে না। নেতৃত্বকে নামতে হয়। সকল আন্দোলনে অতীতের প্রমাণ হচ্ছে যে, ছাত্র-যুব-শ্রমিক তারা ভ্যানগার্ড হিসেবে সামনে থাকে, তারপরে রাজনৈতিক দলগুলো থাকে, তারপরে জনগণ নামে। সেদিন কোনো স্বৈরাচার কোনো ফ্যাসিস্ট পৃথিবীর ইতিহাসে টেকেনি। পাকিস্তানের সময় আইয়ুব খান টিকেনি। বাংলাদেশে হুসেইন মুহাম্মদ এরশাদও টিকেনি। তিনি বলেন, ‘স্লোগানের চেয়ে রাস্তায় নামার জন্য আমাদেরকে তৈরি হতে হবে। সরকার তাদের নিজেদের ভারে নিজেরা ন্যূব্জ। অতএব সময় সামনে বেশি দূরে নয়, যখন জনগণকে নিয়ে একটি ধাক্কা দেওয়ার প্রয়োজন। সেই ধাক্কা দেওয়ার জন্য, রাস্তায় নামার জন্য, আমি আপনাদের সকলকে প্রস্তুতি গ্রহণ করার আহ্বান জানাচ্ছি। নব্বইয়ের গণঅভ্যুত্থানে গণতন্ত্রের বিজয়ের অভিজ্ঞতার কথা উল্লেখ করে খন্দকার মোশাররফ বলেন, ‘হুসেইন মুহাম্মদ এরশাদকে হটিয়েছে এই টেবিলের বীরেরা। আমাদের অভিজ্ঞতা আছে, আমাদের কৌশল আছে, সবই ঠিক আছে। আমাদের সকলকে সেই ঐক্য, সেই কমিটমেন্ট নিতে হবে। অবশ্যই রাস্তায় একদিন না একদিন এদেশের জনগণ নামবে। আমার মনে হয়, সেই দিন বেশি দূরে নয়।’ তিনি বলেন, ‘আজকে অনেকে বলেন, আগামী নির্বাচন হতে হবে নির্দলীয় নিরপেক্ষ সরকারের মাধ্যমে। এটা শেখ হাসিনা কখনো দেবে, এটা কেউ বিশ্বাসও করে না। অতত্রব এই সরকারকে হটানোর জন্য আমাদের কাছে আন্দোলনের বিকল্প আর কিছু নেই। এটা বিএনপির বিষয় নয়, জনগণের স্বার্থ রক্ষা করার জন্য আমাদের এক হতে হবে এবং জনগণের ইস্পাতকঠিন ঐক্য গড়ে তুলতে হবে।’খন্দকার মোশাররফ দেশের বর্তমান অবস্থা তুলে ধরে বলেন, ‘এই সরকারের হাত থেকে জনগণ মুক্তি চায়। এই সরকার ফ্যাসিজম চালু করে তৃণমূল পর্যায় পর্যন্ত জনগণকে নিপীড়ন-নির্যাতন, লুটতরাজ-চাঁদাবাজি করছে। তাতে মানুষ অতিষ্ঠ। দ্রব্যমূল্যে মানুষ অতিষ্ঠ। আইনের শাসন নেই, দেশে বিচার ব্যবস্থা নেই। একটাই সমাধান, এই সরকারের হাত থেকে জনগণকে রক্ষা করা। ৯০ এর ডাকসুর ভিপি আমান উল্লাহ আমানের সভাপতিত্বে ও সাবেক ছাত্রনেতা ফজলুল হক মিলনের সঞ্চালনায় আলোচনা সভায় শামসুজ্জামান দুদু, হাবিবুর রহমান হাবিব, খায়রুল কবির খোকন, নাজিম উদ্দিন আলম, জহির উদ্দিন স্বপন, মোস্তাফিজুর রহমান বাবুল, খন্দকার লুতফর রহমান, আসাদুর রহমান খান আসাদ, সাইফুদ্দিন মনি, কামরুজ্জামান রতন, এবিএম মোশাররফ হোসেন, আজিজুল বারী হেলাল, আবদুল কাদির ভুঁইয়া জুয়েল, হাবিবুর রশীদ হাবিব, শহিদুল ইসলাম বাবুল, আমিরুজ্জামান শিমুল, আকরামুল হাসান, ছাত্রদলের ইকবাল হোসেন শ্যামল প্রমুখ।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম