ঢাকা ২০ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
সাভারে জনগনের চাহিদায় ফুতপাত দখলমুক্ত করলো সাভার উপজেলা প্রশাসন আশুলিয়ায় মাদ্রাসার নির্মানাধীন ভবন থেকে ২ রাউন্ড গুলিসহ বিদেশি পিস্তল উদ্ধার সাপাহারে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সাথে স্টান্ডিং অর্ডার অন ডিজাষ্টার'র সভা অনুষ্ঠিত সারা দেশে অভিন্ন প্রশ্নপত্রে হবে এইচএসসি পরীক্ষা : শিক্ষামন্ত্রী হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু প্রাথমিক শিক্ষার সব দপ্তরের জন্য জরুরি নির্দেশনা স্ত্রীর আত্মহত্যার ঘটনায় আত্মসমর্পণ করে জামিন চাইলেন অভিনেতা আলভী নিরাপত্তার ঘেরাটোপে সরকার প্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেওয়ার আহ্বান নেত্রকোনায় পৃথক স্থানে বজ্রপাতে ৩ জনের মৃত্যু সাগর-রুনি হত্যা: ১২৭ বারের মতো পেছালো তদন্ত প্রতিবেদন

স্রোতের মতো আসছে মিছিল, কানায় কানায় পূর্ণ সোহরাওয়ার্দী উদ্যান

#

নিজস্ব প্রতিবেদক

১২ এপ্রিল, ২০২৫,  3:05 PM

news image

মার্চ ফর গাজা

ফিলিস্তিনের জনগণের প্রতি সংহতি জানিয়ে আয়োজিত ‘মার্চ ফর গাজা’ কর্মসূচিতে অংশ নিতে  লাখো মানুষ এখন সোহরাওয়ার্দী উদ্যানের পথে। অনুষ্ঠান শুরু আগেই কানায় কানায় পূর্ণ হয়ে গেছে সোহরাওয়ার্দী উদ্যান। শনিবার (১২ এপ্রিল) বেলা ৩টায় এই গণজামায়াতে শুরু কথা থাকলেও সকাল থেকেই ফিলিস্তিনের পতাকা ও প্রতিবাদী ব্যানার হাতে এসে জনতা কানায় কানায় পূর্ণ হয়ে যায় সোহরাওয়ার্দী উদ্যান। সরেজমিনে দেখা যায়, সকাল থেকেই আসতে শুরু করে ছোট-বড় মিছিল। কোনো মিছিল আসছে শাহবাগের দিক থেকে, কোনোটি দোয়েল চত্ত্বরের দিক থেকে, কোনোটি আবার আসছে নীলক্ষেতের দিক থেকে। সোহরাওয়ার্দী উদ্যানের প্রতিটি প্রবেশপথে স্বেচ্ছাসেবকরা কর্মসূচি সুশৃঙ্খল রাখতে তৎপর ছিলেন সকাল থেকেই। ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি চত্বর ও আশপাশের এলাকায় দেখা যায়, স্থানীয় বিক্রেতারা দেশীয় পতাকার পাশাপাশি সাজিয়ে বসেছেন ফিলিস্তিনের পতাকা। দলমত নির্বিশেষে নানা বয়সী মানুষ এ কর্মসূচিতে অংশ নিচ্ছেন। শুধু ফিলিস্তিনের মানুষের প্রতি সংহতি জানানো নয়, বরং মানবতার পক্ষেও এই অবস্থান বলে জানান অনেক অংশগ্রহণকারী। তারা জানান, ফিলিস্তিনে মুসলমানদের ওপর যেভাবে গণহত্যা চালানো হচ্ছে, তা সহ্য করা যায় না। তাই প্রতিবাদ জানাতে আজ এখানে এসেছি। আয়োজক সূত্রে জানা যায়, গাজায় চলমান বর্বরোচিত ইসরাইলি আগ্রাসনের বিরুদ্ধে আন্তর্জাতিক জনমত গঠন এবং মানবিক সহানুভূতি জাগ্রত করতেই অনুষ্ঠিত হতে যাচ্ছে ব্যতিক্রমধর্মী এই গণজমায়েত। বেলা ৩টা থেকে মাগরিবের পূর্ব পর্যন্ত ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিত হবে এই ‘মার্চ ফর গাজা’ কর্মসূচি।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম