ঢাকা ১৯ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
পরীর নতুন ভিডিও ভাইরাল, ভাসছেন প্রশংসায় মাদকবিরোধী অভিযানে ইশরাকের ভূমিকা প্রশংসনীয়: রাশেদ খাঁন বাংলাদেশের মতো সাম্প্রদায়িক সম্প্রীতি বিশ্বের কোথাও নেই: রাষ্ট্রপতি বিমানবাহিনীর সাবেক প্রধান আব্দুল হান্নান গ্রেপ্তার মা ইলিশ রক্ষায় কঠোর অবস্থানে কোস্ট গার্ড রাজধানীর মাতুয়াইলের গ্যারেজে জবির বাসে আগুন প্রতিমন্ত্রী ইশরাকের অস্ত্র প্রদর্শনের ঘটনা তদন্ত করছে পুলিশ: ডিবি প্রধান আপিল বিভাগে দ্রুত শুনানি হবে সাত খুন, মেজর সিনহা ও আবরার হত্যা মামলা : অ্যাটর্নি জেনারেল স্বর্ণ নিয়ে বিশ্ববাজারে দুঃসংবাদ প্রবাসে থেকেও তারেক রহমান দেশের মানুষের পাশে দাঁড়িয়েছেন: রিজভী

স্বাস্থ্য পরীক্ষার জন্য সিঙ্গাপুরের উদ্দেশে ঢাকা ছাড়লেন ওবায়দুল কাদের

#

নিজস্ব প্রতিবেদক

২৩ জানুয়ারি, ২০২৪,  4:58 PM

news image

স্বাস্থ্য পরীক্ষার জন্য সিঙ্গাপুরের উদ্দেশে ঢাকা ছেড়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। মঙ্গলবার (২৩ জানুয়ারি) বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে সকাল ৮টা ৩০ মিনিটে তিনি ঢাকা ছাড়েন। বিষয়টি নিশ্চিত করে আওয়ামী লীগের দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া জানান, নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার অংশ হিসেবে মঙ্গলবার সকালে সিঙ্গাপুরের উদ্দেশে রওনা হয়েছেন। সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষা শেষে আগামী ২৫ জানুয়ারি (বৃহস্পতিবার) সন্ধ্যা ৬টায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তার ঢাকায় ফেরার কথা রয়েছে। এ সময় বিপ্লব বড়ুয়াসহ কেন্দ্রীয় আওয়ামী লীগের সদস্য সাহাবউদ্দিন ফরাজী, আনিসুর রহমান, নির্মল চ্যাটার্জি ও সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের কর্মকর্তারা ওবায়দুল কাদেরকে বিদায় জানান।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম