ঢাকা ২০ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু ডিআর কঙ্গোতে ইবোলায় আক্রান্ত ৭৫ স্বাস্থ্যকর্মী বিক্ষোভে উত্তাল কাশ্মীর, নিহত ২৪ বিএনপি কখনোই একদলীয় শাসনব্যবস্থায় বিশ্বাস করে না: মির্জা ফখরুল টানা ৪ দিনের ছুটির সুযোগ সরকারি চাকরিজীবীদের কিংবদন্তি ক্রীড়াবিদ আব্দুস সাদেক আর নেই প্রধানমন্ত্রীর মালয়েশিয়া ও চীন সফরে যেসব বিষয় গুরুত্ব পাবে টাঙ্গাইলে পরিত্যক্ত কূপে নেমে বাবা-ছেলেসহ ৪ জনের মৃত্যু পেনশনে বড় সুখবর, বাড়বে আর্থিক সুবিধা মোহাম্মদপুরের অপরাধীদের কড়া হুঁশিয়ারি স্বরাষ্ট্রমন্ত্রীর

স্বামীর সঙ্গে পরকীয়া সন্দেহে এক নারীর চুল কেটে দিলেন আরেক নারী

#

নিজস্ব প্রতিনিধি

১৯ অক্টোবর, ২০২২,  11:58 AM

news image

মুন্সীগঞ্জের গজারিয়ায় স্বামীর সঙ্গে পরকীয়ার সন্দেহে এক নারীকে রাস্তা থেকে তুলে নিয়ে শারীরিক নির্যাতনের পর চুল কেটে দেওয়ার অভিযোগ উঠেছে আরেক নারীর বিরুদ্ধে। ভুক্তভোগী ওই নারীর নাম রাবেয়া বেগম (৩৭)। সে গজারিয়া উপজেলার ইমামপুর ইউনিয়নের করিমখাঁ গ্রামের বাসিন্দা বলে জানা গেছে। ভুক্তভোগী রাবেয়া জানান, দীর্ঘ ১২ বছর আগে তার স্বামী আবুল কালাম তাকে ছেড়ে অন্য আরেকজনকে বিয়ে করে নতুন করে সংসার শুরু করেন। সংসার জীবনে তাদের তিন মেয়ে রয়েছে। অভাবের সংসারে হাল ধরতে বাধ্য হয়ে তিনি কিছুদিন স্থানীয় একটি কারখানায় শ্রমিক হিসেবে কাজ করেন পরবর্তীতে শুরু করেন ফেরি করে কাপড় বিক্রির ব্যবসা।

গত শনিবার দিবাগত রাতে স্থানীয় লোকজনের সঙ্গে তিনি সিলেটে হযরত শাহ জালাল (রা.) ও শাহ পরানের (রা.) মাজার জিয়ারতের উদ্দেশ্যে রওনা হন। গাড়িতে ৪৭ জন যাত্রী ছিল। তাদের মধ্যে একজন ছিলেন পার্শ্ববর্তী গ্রাম দৌলতপুরের তাইজুদ্দিন। তাইজুদ্দিনের স্ত্রী ফরিদা বেগমের সন্দেহ হয় তার স্বামী তাইজুদ্দিন তাকে নিয়ে সিলেটে মাজার জিয়ারত করতে গিয়েছেন। এদিকে গত সোমবার দিবাগত রাত ১টার দিকে মাজার জিয়ারত শেষে তারা গজারিয়া ভবেরচর বাসস্ট্যান্ডে এসে নামেন। ভবেরচর বাস স্ট্যান্ডে নামার পরই আগে থেকে ওত পেতে থাকা তাইজুদ্দিনের স্ত্রী ফরিদার নেতৃত্বে ৭/৮ জন তাকে একটি গাড়িতে তুলে নেয়। পরবর্তীতে ভবেরচর বাস স্ট্যান্ড থেকে ৭/৮ কিলোমিটার দূরে রসুলপুর খাদ্য গুদাম সংলগ্ন একটি নির্জন জায়গায় নিয়ে তাকে মধ্যযুগীয় কায়দায় নির্যাতন করে তারা। ছুরি দিয়ে তার গায়ের বিভিন্ন অংশ কেটে সেখানে ছড়িয়ে দেওয়া হয় মরিচের গুঁড়া। এলাকাবাসীর কাছে কলঙ্কিনী প্রমাণ করতে কেটে দেওয়া হয় মাথার চুলও। তাদের প্রচণ্ড মারধরে তিনি জ্ঞান হারান। পরবর্তীতে স্থানীয়রা তাকে উদ্ধার করে গজারিয়া উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে পাঠায়। বিষয়টি সম্পর্কে গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্বরত চিকিৎসক ডা. কান্তা রানী দাস বলেন, ‘ওই নারীর গায়ের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। তাকে কয়েকজন মিলে মারধর করেছে তবে তার আঘাত গুরুতর নয়। তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।’ এ ঘটনায় ভুক্তভোগীর মেয়ে টুনি আক্তার বাদি হয়ে গজারিয়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। বিষয়টি সম্পর্কে গজারিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোল্লা সোহেব আলী বলেন, ‘ঘটনার প্রাথমিক সত্যতা পাওয়া গেছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য দুজনকে আটক করা হয়েছে। মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।’

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম