ঢাকা ১১ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
গাজীপুর শহিদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজে আনসার সদস্যদের সতর্কতায় দুই চোর আটক বর্জ্য থেকে বিদ্যুৎ, ৯০ কোটি টাকার কার্বন ক্রেডিট পাবে বাংলাদেশ মহাখালীতে ভবনে লাগা আগুন নিয়ন্ত্রণে বাংলা কিউআরে বাড়ছে লেনদেন, সপ্তাহে ছাড়াল ৭০০ কোটি টাকা ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে ভোটগ্রহণ ২৯ অক্টোবর ‘অবসরের পর বিচারকদের পাসপোর্ট ভেরিফিকেশন অযৌক্তিক ও ভিত্তিহীন’ ধানমন্ডিতে বহুতল ভবনে আগুন, নিয়ন্ত্রণে ৪ ইউনিট সিলেটে কিশোরীকে শিকল বেঁধে ঘোরানোর ঘটনায় গ্রেপ্তার ৩ ‘আস্থা হারানোর’ কথা জানিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার পদ ছাড়লেন সায়মা ওয়াজেদ আলিস্তারের গোলে লিভারপুলের দুর্দান্ত প্রত্যাবর্তন

স্বামীর সঙ্গে ঝগড়া করে গৃহবধূর আত্মহত্যা

#

নিজস্ব প্রতিবেদক

২১ জানুয়ারি, ২০২৪,  8:37 PM

news image

রাজধানীর বাড্ডায় জাপান প্রবাসী স্বামীর সঙ্গে মোবাইল ফোনে ঝগড়া করে জান্নাতুল ইসলাম (১৮) নামে এক গৃহবধূ গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বলে খবর পাওয়া গেছে। রোববার (২১ জানুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে পূর্ব বাড্ডার তিন নম্বর রোডের একটি বাড়িতে এই ঘটনা ঘটে। পরে অচেতন অবস্থায় পরিবারের লোকেরা তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত জান্নাতুল তার বাবা-মার সঙ্গেই থাকতেন। জান্নাতুল ইসলামের বাবা মো. কাউসার বলেন, আড়াই বছর আগে প্রেম করে সাইফ আহমেদ ফজলের সঙ্গে তার বিয়ে হয়। বর্তমানে তার স্বামী জাপানে থাকে। আজ সকালে স্বামীর সঙ্গে মোবাইল ফোনে ঝগড়া হয় জান্নাতুলের। পরে এসে সবার অগোচরে ঘরের দরজা বন্ধ করে দেয় সে। এরপর অনেক ডাকাডাকিতেও দরজা না খুললে দরজা ভেঙে ভেতরে ঢুকে দেখি গলায় ওড়না পেঁচিয়ে ঝুলে আছে। পরে সেখান থেকে নামিয়ে দ্রুত তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক জানায় আমার মেয়ে আর বেঁচে নেই। ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া বলেন, মরদেহটি হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। আমরা বিষয়টি বাড্ডা থানা পুলিশকে জানিয়েছি।


logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম