ঢাকা ১৮ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
ঋণের অন্তত ৪ শতাংশ কৃষিতে বিতরণের বাধ্যবাধকতা দিল বাংলাদেশ ব্যাংক নতুন পে-স্কেল বাস্তবায়নের সময় জানালেন অর্থমন্ত্রী হামের উপসর্গ নিয়ে আরও ৭ শিশুর মৃত্যু সেজদারত অবস্থায় ইমামের মৃত্যু বন্দনার রাজনীতি থেকে বেরিয়ে এসেছে সরকার: প্রেস সচিব ভারতে ভূত আতঙ্কে হোস্টেল ছাড়ল ৬০০ শিক্ষার্থী সরকারের ১৮০ দিনের হানিমুন পিরিয়ড শেষ করেছি: শিক্ষামন্ত্রী আমড়া দিয়ে বানিয়ে ফেলুন মুখরোচক টক-ঝাল ডাল সৌরবিদ্যুৎ ছাড়া চার্জ দিলে অটোরিকশার নিবন্ধন নয়, থাকছে জরিমানাও হাসিনা কোন স্ট্যাটাসে ভারতে আছেন জানে না বাংলাদেশ: চিফ প্রসিকিউটর

স্বামীর দেওয়া আগুনে দগ্ধ সাদিয়া আর নেই

#

নিজস্ব প্রতিনিধি

৩০ এপ্রিল, ২০২২,  1:51 PM

news image

কুমিল্লার দেবিদ্বারে যৌতুকের দাবিতে স্বামীর দেওয়া আগুনে দগ্ধ হয়ে আট দিন চিকিৎসাধীন থেকে মারা গেলেন গৃহবধূ সাদিয়া। শনিবার ভোর সাড়ে ৪টায় ঢাকা শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আইসিইউতে মারা যান । বিষয়টি নিশ্চিত করেছেন দেবিদ্বার থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান। তিনি জানান, বিভিন্ন মাধ্যম থেকে শুনেছি সাদিয়া মারা গেছেন।  এ ঘটনায় আগের মামলার সাথে পরিবার আরেকটি  হত্যা মামলা যোগ করতে পারবে। বুধবার রাতে অভিযান পরিচালনা করে অভিযুক্ত স্বামী আসাদ সরকারকে গ্রেফতার করা হয়েছে। তিনি এখনও পর্যন্ত ঘটনার বিষয়ে মুখ খোলেননি। আমরা তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছি।

পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন। অভিযুক্ত আসাদ সরকার গুনাইঘর গ্রামের নুরু সরকারের ছেলে। নিহত সাদিয়া একই উপজেলার পদ্মকোট গ্রামের অপুল সরকারের মেয়ে। নিহত সাদিয়ার ভাই খাইরুল বলেন, ডাক্তাররা আপ্রাণ চেষ্টা করেও আমার বোনকে বাঁচাতে পারেননি । সে মৃত্যুর আগের ভিডিও বার্তায় তার স্বামীকে অভিযুক্ত করে জবানবন্দি দিয়েছে। আশা করি গ্রেফতারকৃত আসামিকে কঠোর শাস্তি দেওয়া হবে। বর্তমানে সাদিয়ার মরদেহ হাসপাতাল মর্গে রয়েছে।  সন্ধ্যায় কুমিল্লা দেবিদ্বারের গ্রামের বাড়ির পারিবারিক করবস্থানে দাফন করা হবে। ঘটনার একদিন পর হাসপাতাল থেকে গুরুতর আহতাবস্থায় সাদিয়া ভিডিও বার্তায় জানান,  “টাকা না দেওয়ায় কেরোসিন দিয়ে আগুন লাগিয়ে দেয় আমার স্বামী। আমি আগুন নেভানোর চেষ্টা করলেও আমাকে বাধা দেওয়া হয়।” প্রসঙ্গত,  গত শনিবার উপজেলা সদরের বানিয়াপাড়ার ভাড়া বাসায় সাদিয়াকে আগুন দিয়ে পুড়িয়ে গুরুতর আহত করার অভিযোগ উঠে স্বামীর বিরুদ্ধে।  ঘটনার দু’দিন পর সাদিয়ার বাবা বাদী হয়ে মামলা দায়ের করেছেন। বুধবার রাতে আসাদ সরকারকে গ্রেফতার করে কারাগারে পাঠায় পুলিশ।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম