ঢাকা ২৬ জুলাই, ২০২৬
সংবাদ শিরোনাম
সাবেক দুই রাষ্ট্রপতির বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ ফেরি থেকে মাঝপদ্মায় লাফ, কচুরিপানায় ৩০ কিমি ভাসার পর উদ্ধার যে সুযোগ পাওয়া গেছে, তা কাজে লাগিয়ে দেশকে এগিয়ে নিতে হবে: ফখরুল বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন বাজারে পাওয়া ৩৪টি টুথপেস্টের ২৬টিতেই মিলেছে মাইক্রোপ্লাস্টিক জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদের শ্রদ্ধাঞ্জলি আপনাদের সম্মিলিত কর্মদক্ষতা ও সুপরিচালনাই অতিথি গ্রুপের সাফল্যের চাবিকাঠি হজ নিবন্ধনের সময়সূচি ঘোষণা, যারা যেতে পারবেন না সাহাবুদ্দিনের বিরুদ্ধে অভিযোগ আমলে নেওয়ার আইনি ভিত্তি দেখছে না সরকার এবার কাউন্সিলর একরাম হত্যা মামলায় আসামি হচ্ছেন শেখ হাসিনা

স্বাধীনতা নিয়ে ছিনিমিনি দেশের মানুষ সহ্য করবে না: রিজভী

#

নিজস্ব প্রতিবেদক

২৪ মার্চ, ২০২৫,  3:50 PM

news image

বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, স্বাধীনতাকে নিয়ে কেউ ছিনিমিনি করলে দেশের মানুষ কখনও সহ্য করেনি, সহ্য করবে না। দীর্ঘ স্বাধীকারের সংগ্রামের পর কঠিন মুক্তিযুদ্ধের মাদ্যমে স্বাধীনতা অর্জন হয়েছে। দীশাহীন জাতিকে স্বাধীনতার ঘোষণা দিয়ে দিশা দিয়েছিলেন জিয়াউর রহমান। অনেক ত্যাগের মাধ্যমে এসেছে এ স্বাধীনতা। সোমবার (২৪ মার্চ) এক অনুষ্ঠানে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। রুহুল কবির রিজভী বলেন, স্বাধীনতার পর থেকেই লুটপাট গম চুরিসহ দুঃশাসন শুরু করেছিল শেখ মুজিব। মানুষ না খেয়ে মরলেও ভ্রুক্ষেপ করেনি উল্টো সোনার মুকুটে নিজের সন্তানদের বিয়ে দিয়েছেন। বিএনপি বারবার গণতন্ত্র ফিরিয়ে যে ত্যাগ স্বীকার করেছে তা পৃথিবীর ইতিহাসে নজবরবিহীন। শেখ হাসিনা বন্দুক দিয়ে আইন দিয়ে ইতিহাস বদলাতে চাইলেও পারেনি। তিনি বলেন, বাংলাদেশ এমন দেশ স্বৈরাচার আসতে পারে কিন্তু টিকে থাকতে পারে না। ছাত্র জনতার আন্দোলনের নেতৃত্ব হিসেবে তারেক রহমানের ভূমিকা লেখা থাকবে। বিগত সরকারের লুটপাটের জন্য জনগনের প্রতি যে উদাসীনতা দেখিয়েছে তার পুনরাবৃত্তি যেনো না হয় অন্তঅবর্তী সরকারের প্রতি আহ্বান জানান রিজভী। এ সময় তিনি বর্তমান সরকারকে চালের দাম নিয়ন্ত্রণের উদ্যোগ নেওয়ার আহ্বান জানান। রিজভী আরও বলেন, ডিএমপি কমিশনারের ‘যার যার নিরাপত্তা নিশ্চিত করে ঈদে বাড়ি যাওয়ার’ আহ্বান মানুষের মনে আরো শঙ্কার তৈরি করেছে। ডিএমপি কমিশনারকে মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। সড়ক মহাসড়কের সঠিক মেরামত এখনও হয়ে ওঠেনি। কোন সময় কোন কাজ করতে হবে তা না করলে জনগণ মুখ ফিরিয়ে নেবে। তিনি আরও বলেন, পরাজিত ফ্যাসিবাদের দোসররা প্রধান উপদেষ্টার সফর নিয়ে চক্রান্ত করছে ধুম্রজাল তৈরির চেষ্টা করছে। মানুষের নিরাপত্তা নিশ্চিত না করে ইফতারের নামে পুলিশ ক্লাবে বিগত সরকারের অনুগত অর্ধশত পুলিশ কর্মর্কতার বৈঠক বিপদজনক।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম