ঢাকা ০৯ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
পে স্কেল কার্যকরে নতুন নির্দেশনা শিগগিরই আসছে প্রাথমিকে শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি বিদ্যুৎ উৎপাদনের দ্বারপ্রান্তে রূপপুর ‘ঢাকার ৮ জোনে চলবে ভিন্ন রঙের অটোরিকশা’ অন্ধত্বের ঝুঁকিতে ১০ লাখ মানুষ বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক ৬২ লাখ প্রবীণকে ভাতা দিচ্ছে সরকার সড়কে চাঁদাবাজি নিয়ন্ত্রণে নতুন কমিটি ভূমিকা রাখবে: রিজভী জাপানে হঠাৎ জোড়া ভূমিকম্প রাজধানীতে ২৪ ঘণ্টায় ডিএমপির অভিযানে গ্রেফতার ৫২৮

স্বাধীনতা দিবসে কুচকাওয়াজ থাকছে না এ বছর: স্বরাষ্ট্র সচিব

#

নিজস্ব প্রতিবেদক

১৬ মার্চ, ২০২৫,  10:08 PM

news image

এ বছর ২৬ মার্চ, মহান স্বাধীনতা দিবসে কুচকাওয়াজ অনুষ্ঠিত হবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি। রোববার (১৬ মার্চ) স্বাধীনতা দিবস এবং আসন্ন ঈদের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সচিবালয়ে অনুষ্ঠিত এক সভা শেষে সাংবাদিকদের এ কথা জানান তিনি। স্বরাষ্ট্র সচিব বলেন, গত ১৬ ডিসেম্বর বিজয় দিবসের মতো এবার স্বাধীনতা দিবসেও কুচকাওয়াজ আয়োজন থাকছে না।  এ ছাড়া স্বাধীনতা দিবস এবং ঈদকে ঘিরে তেমন কোনো নিরাপত্তা হুমকি নেই জানিয়ে নাসিমুল গনি বলেন, ঝুঁকি সবসময়ই থাকে। তবে আইনশৃঙ্খলা বাহিনীগুলো যেকোনো পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত আছে। চাঁদাবাজি বন্ধসহ জনগণের সার্বিক নিরাপত্তা নিশ্চিতের বিষয়ে বাহিনীগুলোকে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়া হয়েছে। স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অবসরপ্রাপ্ত) জাহাঙ্গীর আলম চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় ঈদকে ঘিরে যেন কোন শ্রমিক অসন্তোষ না হয়, সেজন্য ঈদের আগেই গার্মেন্টস শ্রমিকদের বেতনভাতা পরিশোধের নির্দেশও দেওয়া হয়েছে। 

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম