ঢাকা ২৫ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
সারাদেশে হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু রাতে জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান ভয়ংকর রূপে ডেঙ্গু, প্রাথমিক লক্ষণ নিয়ে ডব্লিউএইচও’র সতর্কবার্তা পোশাক রপ্তানিতে নতুন রেকর্ড রাষ্ট্রপতি দায়িত্ব গ্রহণের পর সমাবর্তন ঘোষণার হিড়িক, কোন বিশ্ববিদ্যালয়ে কবে ককটেল ফোটালেই ৫ হাজার টাকা, যোগাযোগে ভারতীয় নম্বর: ডিবি মোটরসাইকেল ও গাড়ি চালকদের জন্য পুলিশের ১২ নির্দেশনা ট্রলারের ইঞ্জিন বিকল, উত্তাল সাগরে ১৮ জেলে পাঁচ দিন ধরে নিখোঁজ নিরাপদ ও টেকসই বিশ্ব গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রীর ফিলিস্তিনিদের জন্য ১০০ মিলিয়ন ডলার সহায়তার অঙ্গীকার কানাডার

স্বর্ণের দাম কমলো ভরিতে ১ হাজার ১৬৬ টাকা

#

নিজস্ব প্রতিবেদক

১৮ জুলাই, ২০২২,  3:39 AM

news image

দেশের বাজারে ভালোমানের সোনা (২২ ক্যারেট) প্রতি ভরিতে এক হাজার ১৬৬ টাকা কমিয়ে ৭৭ হাজার ২১৬ টাকা দাম নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। আগামীকাল সোমবার থেকে এ দাম কার্যকর হবে। রোববার (১৭ জুলাই) বাজুসের মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ স্থায়ী কমিটির চেয়ারম্যান এম এ হান্নান আজাদ স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। আজ রোববার পর্যন্ত ভালো মানের প্রতি ভরি সোনা ৭৮ হাজার ৩৮২ টাকায় বিক্রি হয়েছে। ২১ ক্যারেটের সোনার দাম ৭৪ হাজার ৮৮৩ টাকা, ১৮ ক্যারেটের দাম ৬৪ হাজার ১৫২ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরির দাম ছিল ৫৩ হাজার ৪৭৯ টাকা। বিজ্ঞপ্তিতে বলা হয়, আন্তর্জাতিক বাজারে সোনার দাম কমায় দেশের বাজারেও নতুন দাম নির্ধারণ করেছে বাজুস। ১৮ জুলাই (সোমবার) থেকে সবচেয়ে ভালো মানের (২২ ক্যারেট) স্বর্ণ প্রতি ভরি বিক্রি হবে ৭৭ হাজার ২১৬ টাকায়। ভরি প্রতি কমানো হয়েছে ১ হাজার ১৬৬ টাকা। দেশের বাজারে ২১ ক্যারেটের সোনার দাম প্রতি ভরি ৭৩ হাজার ৮১৬ টাকায় বিক্রি হবে। ভরি প্রতি কমানো হয়েছে ১ হাজার ১৬৬ টাকা। ১৮ ক্যারেটের প্রতি ভরি সোনা ৬৩ হাজার ১১৯ টাকায় বিক্রি হবে। ভরি প্রতি কমানো হয়েছে ৯৩৩ টাকা। এ ছাড়া সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনা বিক্রি হবে ৫২ হাজার ৭২১ টাকায়। ভরি প্রতি কমানো হয়েছে ৭৫৮ টাকা। সোনার দাম কমানো হলেও দেশের বাজারে রুপার দাম অপরিবর্তিত রয়েছে। ২২ ক্যারেটের প্রতি ভরি রুপা এক হাজার ৫১৬ টাকা, ২১ ক্যারেটের রুপা এক হাজার ৪৩৫ টাকা এবং ১৮ ক্যারেটের রুপা এক হাজার ২২৫ টাকায় বিক্রি হবে। এ ছাড়া সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপা বিক্রি হবে ৯৩৩ টাকায়।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম