ঢাকা ২২ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ডেঙ্গু নিয়ন্ত্রণে সমন্বিত উদ্যোগ, প্রজননস্থল ধ্বংসে জোর বিশেষজ্ঞদের সাজেকে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সন্ত্রাসীদের গোলাগুলি সোনারগাঁয়ে যুবদল নেতাকে কুপিয়ে হত্যা বিজয়ার আনন্দে মুহূর্তেই বিষাদ, প্রতিমায় সিঁদুর দিতে গিয়ে গৃহবধূর মৃত্যু ২০৩০ সালে মাছ রপ্তানির লক্ষ্য ১০০ কোটি ডলার খুলনায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী কুমিল্লায় ১৬ ঘণ্টা পর উদ্ধার লাইনচ্যুত ট্রেন ত্রিপক্ষীয় সম্মেলনে মুখোমুখি হতে যাচ্ছেন পুতিন, জিনপিং ও ট্রাম্প: ক্রেমলিন শিক্ষার্থীকে একাধিকবার ধর্ষণের অভিযোগ, মাদ্রাসা ও শিক্ষকের বাড়িতে ভাঙচুর

স্পেনের রাজপরিবারের সম্মাননা পাচ্ছেন মেসি

#

স্পোর্টস ডেস্ক

২২ অক্টোবর, ২০২৬,  11:27 AM

news image

প্রথমবারের মত প্রিন্সেস অব আস্তুরিয়াস অ্যাওয়ার্ড নিতে স্পেনে যাচ্ছেন লিওনেল মেসি। দেশটির রাজপরিবারের মর্যাদাপূর্ণ এই আন্তর্জাতিক স্বীকৃতির, ক্রীড়া বিভাগে ২০২৬ সালের বিজয়ী ফুটবল জাদুকর। 


আগামী ২৩ অক্টোবর ওভিয়েদোর তেয়াত্রো কাম্পোয়ামোরে স্পেনের রাজা ষষ্ঠ ফেলিপে ও রানী লেতিসিয়ার উপস্থিতিতে এই পুরুষ্কার গ্রহণ করবেন তিনি। এবারই প্রথম এককভাবে কোনো ফুটবলার পাচ্ছেন এই স্বীকৃতি।


১৯৮১ সালে যাত্রা শুরু হয় এই পুরস্কারের। বিজ্ঞান, সাহিত্য, শিল্পকলা, সামাজিক বিজ্ঞান, আন্তর্জাতিক সহযোগিতা থেকে খেলাধুলা মোট আটটি বিভাগে আন্তর্জাতিক পর্যায়ে অবদান রাখা ব্যক্তি ও প্রতিষ্ঠানকে হুয়ান মিরোর নকশা করা ভাস্কর্য দিয়ে সম্মানিত করে প্রিন্সেস অব আস্তুরিয়াস ফাউন্ডেশন। সঙ্গে থাকে সনদ, ব্যাজ আর ৫০ হাজার ইউরো অর্থমূল্য।


গত ৩ জুন স্পেনের ওভিয়েদোতে জুরির আনুষ্ঠানিক ঘোষণায় মেসিকে বিজয়ী করা হয়। যেখানে মাঠে তার ধারাবাহিকতা, বিনয় ও অর্জনের পাশাপাশি, বড় ভুমিকা রেখেছে সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষা ও স্বাস্থ্যসেবায় তার ধারাবাহিক দাতব্য কাজও। যেখানে মনোনয়ন পাওয়া ২৭ জনের মধ্যে মেসিকেই বেছে নেয় প্রিন্সেস অব আস্তুরিয়াস ফাউন্ডেশন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম