ঢাকা ২২ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
আশুলিয়ায় পোশাক কারখানায় বিস্ফোরণের পর আগুন, নিহত ৭ হাম উপসর্গে আরও ৬ মৃত্যু, ক্রমেই দীর্ঘ হচ্ছে লাশের সারি বেকারত্ব কমাতে কারিগরি ও প্রযুক্তি শিক্ষায় জোর দেওয়ার তাগিদ রাষ্ট্রপতির প্রথম স্ত্রীসহ এমপি নজরুল ইসলাম রিমান্ডে ঢাকায় বিক্ষোভের ডাক এনসিপির, সন্ধ্যায় মিছিল সরকার বাধ্য হয়েই তেলের দাম বাড়িয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশি নৌসদস্যের মৃত্যু জাতীয় গ্রিডে সৌরবিদ্যুৎ সরবরাহে ইউনিয়ন পরিষদকে ‘বড় বরাদ্দ’ দেশের স্বার্থ রক্ষায় প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর: মাহদী আমিন স্বাস্থ্যখাতের ওপর সরকারের বড় সাফল্য নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

স্পেনকে হারিয়ে নকআউট পর্বে জাপান

#

স্পোর্টস ডেস্ক

০২ ডিসেম্বর, ২০২২,  2:45 PM

news image

এবারের কাতার বিশ্বকাপে চমক দেখাল এশিয়ার ফুটবল পরাশক্তি জাপান। সূর্যোদয়ের দেশটি নিজেদের প্রথম ম্যাচে চারবারের বিশ্ব চ্যাম্পিয়ন জার্মানিকে ২-১ গোলে হারিয়ে অঘটনের জন্ম দিয়েছিল। এবার তারা একই ব্যবধানে হারালো ২০১০ সালের বিশ্ব চ্যাম্পিয়ন স্পেনকে। যার সুবাদে 'ই' গ্রুপের চ্যাম্পিয়ন হয়েই নকআউট পর্বে গেল এশিয়ান জায়ান্টরা। শেষ ষোলোয় উঠে বিশ্ব আসরের মঞ্চে জাপানিদের নতুন করে আলোর উদয় হল। বৃহস্পতিবার (১ ডিসেম্বর) দোহার খলিফা আন্তর্জাতিক স্টেডিয়ামে গুরুত্বপূর্ণ এই ম্যাচে শুরুতেই পিছিয়ে পড়েছিল জাপান। আধিপত্য দেখিয়ে খেলতে থাকা স্পেন ম্যাচের ১১তম মিনিটেই এগিয়ে যায়। দলটির ফরোয়ার্ড আলবার্তো মোরাতার গোলে এগিয়ে যায় স্প্যানিশরা। আজপিলইকুয়েতার ক্রস থেকে দারুণ হেড করে দলকে এগিয়ে দেন অ্যাথলেটিকো মাদ্রিদের এই তারকা।

এর পরেও আক্রমণ চালিয়ে যায় স্প্যানিশরা। ফলে প্রথমার্ধে জাপান বলার মত তেমন কোনোই আক্রমণ করতে পারেনি। ফলে পজিশন অনেকটা ব্যাকফুটে ছিল জাপান। তবে দ্বিতীয়ার্ধের শুরু থেকেই নিজেদের সর্বশক্তি উজাড় করে দেন জাপানের ফুটবলাররা। এতেই বাজিমাত করে এশিয়ার দলটি। মাত্র ১৮ শতাংশ বল নিজেদের পায় নিয়েই বিশ্বচ্যাম্পিয়নদের পরাজয়ের স্বাদ পাইয়ে দেন জাপানিরা। এদিক বিরতি থেকে ফিরেই ৪৮ মিনিটে গোল করে জাপানকে সমতায় ফেরান প্রথমার্ধের একাদশ থেকে বদলি হিসেবে নামা দোয়ান। এই গোলের রেশ কাটতে না কাটতে আবার গোল করে লিড নিয়ে নেয় জাপান। যদিও গোলটি নিয়ে কিছুটা বিতর্ক থাকতেই পারে মানুষের মনে। ৫১তম মিনিটে স্পেনের রক্ষণে বাম পাশ থেকে আক্রমণ করে জাপান। এতে মিতোমার ক্রস থেকে বল পেয়ে যান তানাকা। ফলে সহজেই গোল করে দলকে জয়ের স্বপ্ন দেখান তানাকা। তবে অফসাইডের শঙ্কা থাকলেও রেফারি ভিএআর প্রযুক্তির সহায়তা নিয়ে জাপানের গোলকে বৈধ বলে ঘোষণা করেন। ফলে জাপানও পায় ২-১ গোলের লিড। ৭১ মিনিটে আবারও গোলের সুযোগ পায় জাপান। কিন্তু গোলরক্ষককে একা পেয়েও গোল করতে ব্যর্থ হন আসানো। শুরুর মতো শেষ দিকেও স্পেন গোল শোধে মরিয়া হয়ে ওঠে। তবে আক্রমণ চালালেও গোলমুখে তেমন চাপ সৃষ্টি করতে পারেনি। ফলে ২-১ ব্যবধানে জিতে যায় জাপান। সাবেক দুই বিশ্ব চ্যাম্পিয়নকে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েই নক আউট রাউন্ডে পা রাখলো জাপান।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম