নিজস্ব প্রতিবেদক
২৫ সেপ্টেম্বর, ২০২৩, 10:35 AM
স্পীকার ড.শিরিন শারমিন চৌধুরীর হাতে উন্নয়নের ছোঁয়ায় বদলে গেছে পীরগঞ্জ
শেখ ইকরামুল হক: স্বাধীনতার ৫২ বছর পর পীরগঞ্জ ৬ আসনের সংসদ সদস্য ও জাতীয় সংসদের মাননীয় স্পীকার ড. শিরিন শারমিন চৌধুরীর নেতৃত্বে উন্নয়নের ছোঁয়ায় বদলে গেছে রংপুর পীরগঞ্জের জনপদ। ২০১৪ সালের দশম জাতীয় সংসদ নির্বাচনে প্রথবারের মত পীরগঞ্জ ৬ আসনে এমপি নির্বাচিত হন ড. শিরিন শারমীন চৌধুরী। তার দূরদর্শী নেতৃত্বে ব্যাপক উন্নয়নের ছোঁয়ায় বদলে গেছে পীরগঞ্জের চিত্র। একটা সময় ছিল অভাব-অনটন, দুর্ভিক্ষ, বাল্যবিবাহ, নাগরিক অব্যবস্থাপনাসহ উত্তরবঙ্গ তথা এই এলাকার মানুষ চিনত-জানত মঙ্গাপীড়িত অঞ্চল হিসেবে। কালের বিবর্তন ও সরকারের বহুমুখী উন্নয়ন ধারাবাহিকতার ফলে পাল্টে গেছে পীরগঞ্জের গ্রামীন জনপদ। উন্নয়নের ছোঁয়ায় বদলে যাওয়া পীরগঞ্জ যার কারিগর স্পীকার ড. শিরিন শারমিন চৌধুরী। উন্নয়নের পালা বদলে হাত ধরে পাল্টে যায় উপজেলা স্বাস্থ্য সেবা। মাদারগঞ্জ, চতরা ও খালাশপীর মা ও শিশু হাসপাতাল নির্মাণ, কমিউনিটি ক্লিনিকে নাগরিক সেবা নিশ্চিত ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেকে আধুনিকরণ। স্বাস্থ্য সেবায় সরকারি খাতের পাশাপাশি বেসরকারি খাত, বিভিন্ন এনজিও কাজ করে যাচ্ছেন। এছাড়াও স্বাস্থ্য, পুষ্টি ও প্রজনন স্বাস্থ্যসহ পরিবার পরিকল্পনা, নারী, শিশু, বেকারদের অর্থনৈতিক মুক্তি এবং শারীরিক, সামাজিক, মানসিক ও আত্মিক সুস্থতার ক্ষেত্রে পীরগঞ্জ টেকসই উন্নয়নের লক্ষ্যে, পুষ্টি গবেষণা ইন্সটিটিউট, তথ্য প্রযুক্তি খাতের সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করণে, অবকাঠামো উন্নয়ন, দক্ষ মানব সম্পদ গঠনে শেখ কামাল আইটি ট্রেনিং সেন্টার, কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র, খেলাধূলার জন্য শেখ রাসেল মিনি স্টেডিয়ামসহ চতরা নীল দরিয়া বিনোদন কেন্দ্র গড়ে তুলেছেন। উন্নয়নের ধারাবাহিকতায় পীরগঞ্জ উপজেলায় শিক্ষা প্রতিষ্ঠানগুলো অবকাঠামোগত দিক থেকে সারাদেশের মধ্যে অনেক পিছিয়ে ছিল। শিক্ষাবান্ধব বর্তমান সরকারের পক্ষে স্পীকার ড.শিরিন শারমিন চৌধুরী ক্ষমতায় আসার পর গত ১০ বছরে উপজেলায়, বাংলাদেশ মেরিন একাডেমি, ড. এম এ ওয়াজেদ মিয়া ইঞ্জিনিয়ারিং কলেজ, টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ গড়ে তুলেছেন। এছাড়াও বিভিন্ন স্কুল-কলেজ সরকারিকরণ প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে নতুন ও বহুতল ভবন নির্মিত হয়েছে। দেশের উন্নয়নে গ্রামীণ এলাকার অবকাঠামোগত উন্নয়ন কত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে, তা কারোই অজানা নয়। মাননীয় প্রধানমন্ত্রীর স্বপ্ন গ্রামকে শহরে রুপান্তরিত করার প্রত্যয়ে ড. শিরিন শারমিন চৌধুরী এমপি গ্রামীণ অবকাঠামোতে ব্যাপক উন্নয়ন করেছেন। যোগাযোগ ব্যবস্থার জন্য নতুন রাস্তা সম্প্রসারণ, পাকাকরণসহ রাস্তার পাশে বৃক্ষরোপণ করেছেন। পীরগঞ্জ এলজিইডি অফিস সূত্রে জানা যায়, ছোট বড় ১৯০ টি ব্রীজ, কালভার্ট, ৫৫ কিলোমিটার এইচ বিবি রাস্তা নির্মাণ, নতুন সড়ক ২৫০ কিলোমিটার নির্মাণসহ ১৫০০স্ট্রিট লাইট দিয়ে পীরগঞ্জকে আলোকিত করেছেন। এছাড়াও পীরগঞ্জে ১৫টি ইউনিয়নে শতভাগ বিদ্যুৎতায়ন, কৃষি প্রধান এই অঞ্চলে কৃষকদের জন্য বিনামূল্য সার, বীজ ও কীটনাশক প্রদানসহ ব্যাপক বিদ্যুৎ সেচের ব্যবস্থা করেছেন। চতুর্থ শিল্প বিপ্লবের মোকাবিলায় বাংলাদেশের অংশ বিশেষ উওরবঙ্গ তথা পীরগঞ্জে নানামুখী শিল্পোয়নের স্বপ্ন দেখছেন। পীরগঞ্জবাসীর এমন প্রত্যাশা উন্নয়ন ধারা অব্যহত রাখতে স্পীকার ড. শিরিন শারমিন চৌধুরীকে আবারও পীরগঞ্জের এমপি হিসাবে দেখতে চায় এই এলাকার বাসিন্দা।