ঢাকা ২৬ জুলাই, ২০২৬
সংবাদ শিরোনাম
ইরান যুদ্ধ: বিশ্ববাজারে তেলের দাম লাগামছাড়ার আশঙ্কা এলএনজি সরবরাহ কমায় তিতাস এলাকায় তীব্র গ্যাস সংকট আজ বঙ্গভবন ছাড়ছেন মো. সাহাবুদ্দিন, চিকিৎসার জন্য যাবেন বিদেশে মরিয়ামের বাবাকে ঠিকাদারি লাইসেন্স করে দেন গাজী নজরুল দেশে আরও এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ করা হবে: স্বাস্থ্যমন্ত্রী ধেয়ে আসছে শক্তিশালী টাইফুন ‘নউল’ রাজধানীতে গ্যাস বিস্ফোরণে স্বামী-ভাগ্নির পর ফাহিমার মৃত্যু সেনাসদর নির্বাচনী পর্ষদ-২০২৬ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী পদ্মায় বিলীন শত শত বিঘা জমি আবার করোনা পাবনায় স্বাস্থ্যকর্মীসহ আক্রান্ত ৮ জন

স্নায়ুযুদ্ধ যুগে ফিরতে চায় না চীন

#

আন্তর্জাতিক ডেস্ক

১১ নভেম্বর, ২০২১,  12:20 PM

news image

এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলকে স্নায়ুযুদ্ধের সময়কার উত্তেজনায় ফিরে না যাওয়ার ব্যাপারে সতর্ক করেছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। নিউজিল্যান্ড আয়োজিত এশিয়া প্যাসিফিক ইকোনমিক কো-অপারেশন (এপিইসি) অনলাইন আলোচনায় তিনি এ মন্তব্য করেন। শি জিনপিং বলেন, চীনের কার্বন নির্গমন-হ্রাস পরিকল্পনা আগামী বছরগুলোতে বিশাল বাজারের সুযোগ তৈরি করতে পারে। এ অঞ্চলের ব্যবসায়ীদের তাদের সে প্রচেষ্টায় যোগ দেওয়ার আমন্ত্রণ জানিয়েছেন তিনি। খবর আল জাজিরার। চীনের প্রেসিডেন্ট বৃহস্পতিবার ওয়েলিংটনে ভার্চুয়ালি অনুষ্ঠিত এপিইসি শীর্ষ সম্মেলনের সাইডলাইনে সিইও ফোরামে রেকর্ড করা ভিডিও বার্তায় বলেছেন, ভূ-রাজনৈতিক ভিত্তিতে আদর্শিক লাইন তৈরি করা কিংবা ছোট বৃত্ত গঠনের প্রচেষ্টা ব্যর্থ হতে বাধ্য। তিনি আরও বলেছেন, এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল শীতল যুদ্ধের যুগের সংঘাত এবং বিভাজনে পুনরায় প্রবেশ করতে পারে না এবং তা করা উচিতও নয়। চীনের ক্রমবর্ধমান অর্থনৈতিক ও সামরিক প্রভাবের বিষয়টি আন্দাজ করে ভারত, জাপান এবং অস্ট্রেলিয়ার সঙ্গে যুক্তরাষ্ট্র যে কোয়াড গঠন করেছে, মূলত সেটারই সমালোচনা করেছেন শি জিনপিং। চীনের প্রেসিডেন্ট আশা করছেন, যত শিগগিরই সম্ভব মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে ভার্চুয়ালি আলোচনায় বসবেন। জো বাইডেন এবং শি জিনপিংয়ের বৈঠকের ব্যাপারে এখনও কোনো দিনক্ষণ ঠিক হয়নি। তবে বিভিন্ন সূত্রে জানা যাচ্ছে, শিগগিরই তাঁরা বৈঠকে বসতে যাচ্ছেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম